উলুবেড়িয়ার বহিরা শশ্মানতলায় পুকুরে পড়ল স্কুলের গাড়ি। ঘটনায় মৃত তিন স্কুল-পড়ুয়া। আহত দুই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতরা হল শৌভিক দাস(১১), ইশিকা মন্ডল(৭) ও আরীন দাস(৯)। তিনজনেই ওই এলাকারই বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ উলুবেড়িয়ারই জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডার-গার্টেন স্কুল থেকে ৫ জন স্কুল পড়ুয়াকে নিয়ে একটি প্রাইভেট গাড়ি বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় বহিরা শ্মশানতলার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই পুকুরে নেমে গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।
পুলকার পুকুরে পড়ে মৃত ৩ স্কুল পড়ুয়া। আহত ২

