পথচারী শিশুদের বাঁচাতে গিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস ওয়েব ডেস্ক, উত্তরের কলম,৭ এপ্রিল:পথচারী শিশুদের বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের ধারের খাদে পাল্টি যাত্রীবাহী বেসরকারি বাস। গুরুতর জখম পথচারী ৩ শিশু সহ বাসের মোট ৯ জন যাত্রী। স্থানীয়রা জখম দের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় ইটাহারের গোশাইপুর এলাকায় চাঁচল ইটাহার রাজ্য সড়কে। ঘটনাস্থলে পৌঁছায় ইটাহারের পুলিশ। বাসটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বলে দাবি স্থানীয় বাসিন্দা সহ বাসের যাত্রীদের। এদিন স্থানীয়রা জখম সকলকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে তাদের রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করেন চিকিৎসক। বাসের চালক ও খালাসি পলাতক। পুলিস ক্রেনের সাহায্যে বাসটিকে খাদ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গোশাইপুরের তিন জন শিশু নদীতে স্নান করতে যাবে বলে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় তাদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মেরে রাস্তার ধারের খাদে উলটে যায় যাত্রীবাহী বাসটি।
পথচারী শিশুদের বাঁচাতে গিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস

