শিশু পাচারের সঙ্গে যুক্ত মহিলা চিকিৎসক ধৃত ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১১এপ্রিল:উত্তরপাড়া থেকে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ,উদ্ধার তার হেফাজতে থাকা দুটি শিশু।পুলিশ সূত্রে জানা গেছে,মুম্বাই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার চার সদস্যের একটি দল গতকাল উত্তরপাড়ায় আসে।ওই থানায় একটি অভিযোগের তদন্তে।উত্তরপাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে উত্তরপাড়া জ্ঞানেন্দ্র এভিনিউ থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলাকে গ্রেপ্তার করে।তার কাছেই ছিল একটি পাঁচ বছর ও একটি দুই বছরের শিশু।ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক বলে জানা গেছে।উড়িষ্যার একটি হাসপাাতালে ডেন্টিস্ট হিসাবে কাজ করেছেন।ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বাই পুলিশ।মুম্বাই পুলিশ সূত্রে খবর, আজ ভোরে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।একই মামলায় মুম্বাই এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।উত্তরপাড়া থানা সূত্রে জানা গেছে,মুম্বাই পুলিশের দলটি এসে থানায় রিকুইজিশন দেয়।একটি মামলায় তল্লাসী অভিযান চালানো হবে।মুম্বাই এ যারা ধরা পরে তাদের কাছ থেকে উত্তরপাড়ার যোগ পায় পুলিশ।
শিশু পাচারের সঙ্গে যুক্ত মহিলা চিকিৎসক ধৃত

