তুষার ধসে শহীদ প্যারা কমান্ডার কাশ্মীরের অনন্তনগরে কর্মরত অবস্থায় তুষার ধসে শহীদ হলেন হরিহর পাড়ার রুকুনপুরের পলাশ ঘোষ। আর্মি প্যারা কমান্ডার পদে কর্মরত ছিলেন পলাশ। পঞ্চমীর দিন পলাশ ঘোষ ডিউটিতে গিয়েছিলেন। কয়েকদিন ধরে তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না।কাশ্মীরের অনন্ত নগরে তুষার ধসের মধ্যে পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পলাশ ঘোষ। তাকে উদ্ধার করে অন্যান্য জওয়ানরা হাসপাতালে ভর্তি করে। আই সি ইউ তে থাকাকালীন মৃত্যু হয় পলাশ ঘোষের।
তুষার ধসে শহীদ প্যারা কমান্ডার

