দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। গতকাল উস্তিতে দলীয় কার্যালয়ে বিজয়া সম্মেলন উপলক্ষে তিনি ভাষন দেওয়ার সময় দলের কর্মীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন,” আমরা শুধু বিজেপিকে দোষ দিই। কিন্তু আমাদের দলের মধ্যে লুটেপুটে খাওয়া, স্বৈরাচারী লোকজন আছে। ব্লক সভাপতি হওয়ার জন্য টাকা নিয়ে কলকাতায় ছুটছে। আমার ঘনিষ্ঠদের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কোন কাজ দেওয়া হচ্ছে না।”
দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।

