পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনে,নেপথ্যে কি তবে বিধায়কের জামাই ?উঠছে প্রশ্ন?
ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৯ মার্চ:
পানিহাটির চেয়ারম্যান বদল প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতা তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং টেনে আনেন অনুপম প্রসঙ্গ, বলেন চেয়ারম্যান বদল নিয়ে নির্মল ঘোষ অনেক আগেই বিদ্রোহ করতেন যদি না তার জামাই অনুপম খুনে জড়িত থাকতো, বিধায়ক নির্মল ঘোষ কে এই বলে ভয় দেখিয়ে রাখা হয়েছেআর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে? তবে পানিহাটির কাউন্সিলর খুনের নেপোথ্যে কি বিধায়ক এর জামাই?
যদিও এই প্রসঙ্গে বলতে গিয়ে অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দেবী জানান,অর্জুন সিং যতটুকু জানে তার প্রশাসন কে জানানো উচিৎ,প্রশাসন কে বললে অনেকটা সাহায্য হয় প্রশাসন এর এই বিষয়ে তদন্ত করতে।এবং অর্জুন সিং যে বিবৃতি দিয়েছে তার ভিত্তিতে প্রশাসন এর ও উচিৎ অর্জুন সিং কে প্রশ্ন করা।সরাসরি কিছু না বললেও তবে কি তিনিও চাইছেন মন থেকে তার স্বামী অনুপমের আসল খুনিরা সামনে আসুক?

