অজ্ঞাত পরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়

অজ্ঞাত পরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়

ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২২মার্চ:

শনিবার সকালে গোপীবল্লভপুর থানা এলাকার বাংলা ও উড়িষ্যার সীমান্ত লাগোয়া হাতিমাড়ার জঙ্গল থেকে অজ্ঞাত পরিচিত এক মহিলার মৃতদেহ উদ্ধার করে শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে আনলো গোপীবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দারা শনিবার সকালে জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে ওই মহিলার পচা গলা মৃতদেহ দেখতে পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনকে খবর দিলে গোপীবল্লভপুর থানার আই.সি কার্তিক চন্দ্র রায় এর নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যে মৃতদেহ চিহ্নিত করতে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোথা থেকে এলো এই মৃতদেহ তা নিয়ে উঠছে নানা প্রশ্ন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *