জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক হল অনুব্রত ছাড়াই

জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক হল অনুব্রত ছাড়াই ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২২ মার্চ:চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ছাড়াই জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক হয়ে গেল বোলপুরে জেলার প্রধান তৃণমূল কার্যালয়ে। কাজলের জন্য কৌশলে বৈঠক এড়িয়ে গেলেন অনুব্রত? অনেকটাই সেই ইঙ্গিত দিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক।মানতে নারাজ কোর কমিটির আয়বায়ক বিকাশ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ইনডোর স্টেডিয়াম থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতকে নির্দেশ দিয়েছিলেন কাজলকে কনফিডেন্সে নিয়ে মিটিং করতে হবে।সেই কাজল শেখ জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক হচ্ছে না অভিযোগ করেছিলেন। দীর্ঘ দুমাস পর কাজল শেখের অভিযোগের ভিত্তিতে এদিন বোলপুরে বীরভূম জেলার তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে বৈঠক হয়ে গেল কোর কমিটির।কোর কমিটির বৈঠকে গরহাজির বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, কোর কমিটির আরো এক সদস্য সুদীপ্ত ঘোষ, একদা কেষ্ট মন্ডলের ঘনিষ্ঠ। জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, অনুব্রত মণ্ডলের অনুমতিতে কোর কমিটির বৈঠক হলো। সুদীপ্ত অসুস্থ। তাই আসতে পারেনি। শীর্ষ নেতৃত্বের নির্দেশের কথা মাথায় রেখে জেলার দলীয় সংগঠন নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১৯ শে এপ্রিল সিউড়িতে পরবর্তী কোর কমিটির মিটিং বসবে। কাজল শেখ বলেন, আমি জানি দেওচা নিয়ে কলকাতায় বৈঠক চলছে। যেখানে উপস্থিত আছেন জেলার প্রশাসনিক আধিকারিকরা, সামিরুল, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। অনুব্রত মণ্ডল কেন এলো না ? জানিনা! কেষ্ট-কাজল দ্বন্দ্ব বীরভূমের রাঙ্গামাটির জেলা কারোরই অজানা নই। কাজলের জন্যই কি সুকৌশলে বৈঠক এড়ালেন অনুব্রত? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন বীরভূমের রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *