ডালখোলা থানার পালসা এলাকায় উদ্ধার গলার নলি কাটা এক মহিলার মৃতদেহ

ডালখোলা থানার পালসা এলাকায় উদ্ধার গলার নলি কাটা এক মহিলার মৃতদেহ. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৯ মার্চ:ডালখোলা থানার পালসা এলাকায় একটি মাঠ থেকে গলার নলি কাটা এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ওই মহিলার নাম মিরা সিং। বাড়ি পালসা এলাকায় বলে জানা গিয়েছে।স্হানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জমিতে কাজ করতে গেলে ওই মহিলার মৃতদেহ দেখতে পায় স্হানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে। খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ডালখোলা থানার পুলিশ। তবে কি কারণে কে বা কারা ওই মহিলাকে খুন করল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *