শহর থেকে গ্রাম, দাবদাহে জ্বলছে রাজ্যের পশ্চিমের জেলা পুরুলিয়া. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৯ মার্চ:সকাল থেকেই ক্রমশ চড়া রোদ, তাপমাত্রার পারদ বেশ উর্ধ্বমুখী। তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রীতে। জরুরী কাজ থাকলে মুখে কাপড় বেঁধে,সান গ্লাস পরে বেরিয়েও নাজেহাল হচ্ছেন অনেকেই। এই গরমে পুরুলিয়া শহরে বিক্রি বেড়েছে ডাবের। প্রতিদিন প্রায় আড়াই তিন কুইন্টাল ডাব বিক্রি হচ্ছে বলে জানাচ্ছেন ডাব বিক্রেতা। মার্চেই শুকিয়ে গেছে পুকুর,জলাশয়, নেমেছে জলস্তর। খাঁ খাঁ করছে মাঠ ঘাট। মার্চের শেষের এই গরমেই যদি এই অবস্থা হয়, এপ্রিল মে মাসে যে কি দুর্বিষহ অবস্থা হবে তা ভেবে কূল কিনারা খুঁজে পাচ্ছেন না পুরুলিয়া জেলার মানুষ। সকলেই চাতক পাখির মতো তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। এই দাবদাহ থেকে নিস্তার পেতে বৃষ্টিই যে একমাত্র উপায়, বলছেন অনেকেই।
শহর থেকে গ্রাম, দাবদাহে জ্বলছে রাজ্যের পশ্চিমের জেলা পুরুলিয়া.

