আলিপুরদুয়ারে ঘর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ ডেস্ক, উত্তরের কলম,১৮ মার্চ:হাসিমারাতে প্রায় তিনদিন ধরে ঘরে পরে রয়েছে মার মৃতদেহ, পাশের ঘরে নিজেকে গৃহবন্দি করে রেখেছে ছেলে। আলিপুরদুয়ার জেলার সাতালি চা বাগানের ফিটার লাইনের ঘটনা।সোমবার রাতে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসিমারা ফাঁড়ির পুলিশ।অপরদিকে, এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে খবর, বাগানের ফিটার লাইনে থাকতেন বাগানেরই কর্মী আবির তিরকি(৩০) ও তার মা সোমালি তিরকি(৬০)।এলাকাবাসীদের দাবি, গত শনিবার ছেলে ও মায়ের মধ্যে বচসা শুনতে পারেন তারা।এরপর থেকেই তাদের দুজনকেই এলাকায় আর দেখা যায়নি।এরপর এদিন তাদের আবাসন থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী তাদের বাড়িতে যেতেই চক্ষুচরকগাছ। বাসিন্দাদের দাবি, ঘরে সোমালি তিরকির মৃতদেহ দেখতে পায় তারা।এরপরই খবর দেওয়া হয় হাসিমারা ফাঁড়িতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং পাশের ঘরে নিজেকে ঘর বন্দি করে রাখা আবির তিরকিকেও(৩০) আটক করে। দিন তিনেক আগে সোমালি তিরকির মৃত্যু হতে পারে বলে অনুমান পুলিশের।তবে কীভাবে সোমালি তিরকির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবে হাসিমারা ফাঁড়ির পুলিশ।
আলিপুরদুয়ারে ঘর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ

