একের পর এক প্রাণহানি, তবু হাল ফেরেনি রাস্তার

গত কয়েকবছরে একের পর এক দূর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরো বহু জন। কিন্তু তারপরেও হাল বদলায়নি রাস্তার। বিপজ্জনক ভাবে ভেঙেচুরে থাকা সগড়া থেকে লছমণপুর প্রায় ৫ কিলোমিটার বেহাল রাস্তা ধরেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। রাস্তার এই অবস্থা নিয়ে সমানে চলছে রাজনৈতিক তরজাও। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের সগড়া থেকে লছমনপুর গ্রামে যাওয়ার প্রায় ৫ কিলোমিটার রাস্তা এক দশক আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় পাকা করা হয়েছিল। তার পর থেকে বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে সেই রাস্তার হাল হয়ে পড়ে অত্যন্ত বেহাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *