রানিতলা থানার পারসাহেবনগর এলাকায় পদ্মা নদীর ধার থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ । প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০টি ট্রাক্টর মাটি তুলে ইটভাটা ও নির্মাণ কাজে সরবরাহ করছে। এর ফলস্বরূপ, নদীর পাড় দুর্বল হয়ে যাওয়ায় যেকোনো মুহূর্তে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী। সকালে ক্ষুব্ধ গ্রামবাসী—মহিলাসহ বহু মানুষ—মাটিবোঝাই বেশ কয়েকটি ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখান।খবর পেয়ে পুলিশ এলেও বিক্ষুব্ধদের অভিযোগ, পুলিশ ট্রাক্টরগুলো আটক না রেখে উল্টে ছেড়ে দিয়েছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
নদীর পাড় ‘বিক্রি’

