নকশালবাড়ি ব্লকের মেরিভিউ চা বাগানে শনিবার সকালে উদ্ধার হলো এক হস্তিশাবকের মৃতদেহ। বন দফতর সূত্রের প্রাথমিক অনুমান, দুই পূর্ণবয়স্ক হাতির লড়াইয়ের মাঝে পড়ে হস্তিশাবকের মৃত্যু হয়েছে। মৃত শাবকটির বয়স আনুমানিক দুই থেকে তিন মাস বলে জানিয়েছেন কর্তারা।
দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হস্তিশাবকের

