এস আই আর আতঙ্কে ভিড় মতুয়া ঠাকুরবাড়িতে। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া কার্ড আর ধর্মীয় শরণার্থী কার্ড দেওয়ার জন্য ক্যাম্প চলছে। এস আই আর ঘোষণার পর থেকেই ভিড় বাড়ছে। প্রায় ৪০ জন কর্মী কম্পিউটারে ঠাকুর বাড়ির নাটমন্দিরে দিনরাত এক করে কাজ করে চলেছেন। যদিও তাদের দাবি ১০০ টাকা কোনো চার্জ নয় যারা আসছেন ঠাকুরবাড়ির উন্নয়নে ডোনেশন করছেন। জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি তে।
এস আই আর আতঙ্কে ভিড় মতুয়া ঠাকুরবাড়িতে।

