বিধানসভা নির্বাচনের মুখে নকশালবাড়ি শিরোনামে

বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়েছে। চলতি বছরের ২৩ শে এপ্রিল এবং ২৯ এপ্রিল বঙ্গে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। কমিশনের নির্দেশ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ফলাফলের দিনক্ষণ ৪ ঠা মে। তৃণমূল কংগ্রেস কমিশনের নির্ঘণ্টের পরপরই ২৯১ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। প্রধান প্রতিপক্ষ বিজেপিও ১৪৪ আসনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তাই নির্বাচনী রাজনীতির ভোট ময়দানে শাসক তৃণমূল কংগ্রেস এবং প্রধান প্রতিপক্ষ বিজেপি লড়াই যে আগামী দিনে বাংলার মসনাদের মূলরূপরেখা তৈরি করবে তা পরিস্থিতি ওপরেই নিশ্চিত করে বলা যায়। তৃণমূল কংগ্রেস বাংলার শাসন ক্ষমতা ধরে রাখতে ২৯১ কেন্দ্রে সমস্ত বয়সী প্রার্থী ঘোষণা করে জনতা জনার্দনের কাছে জনপ্রিয়তা ধরে রাখবার মাস্টার স্টোক দিয়েছে। প্রসঙ্গত তৃণমূল ভবন থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর মালাকারের নাম ঘোষণা করেছে। প্রকাশের পর দিনেই প্রচারে নেমে বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূলের! নির্বাচনে নিমূল করার হুঙ্কার বিজেপিকে! এদিন সকালে নকশালবাড়ির অটল চাবাগানে চা শ্রমিকদের মাঝে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর মালাকার। প্রচারে নেমে চা শ্রমিকদের কাছে রাজ্যের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট প্রার্থনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কাজ এবং বিজেপি বিধায়কের কোনো কাজ না করায় বিজেপি সাফ করার হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। চাবাগানের শ্রমিকদের নিয়ে মিছিল করে বিধানসভায় জেতার আশা প্রকাশ করেছেন প্রার্থী শংকর মালাকার। পাশাপাশি বিজেপি বিধায়ককে প্রার্থী পদ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল মনোনীত প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর মালাকার বলেন, বিজেপি প্রার্থীকে পঞ্চায়েত সদস্য হওয়া উচিত। বিধানসভার সদস্য হয়েছেন। কোনো কাজ ৫ বছর করেনি বলে বিজেপি প্রার্থী কটাক্ষ করেন শংকর। পাঁচ বছরের কাজ এবং আগামী পাঁচ বছরের রূপরেখা আমজনতার সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনী বৈতরণ পার করতে পারে কিনা স্থানীয় রাজনীতির অন্দরমহলে এই চর্চায় ঘুরে ফিরে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *