তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পোস্টার! তবে কি বিজেপির কোটে বল!তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর একাধিক বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের ছবি সামনে আসছে। কোথাও ভূমিপুত্র কে প্রার্থী করতে চেয়ে বিক্ষোভ। কোথাও আবার দুর্নীতির অভিযোগে তৃণমূলের প্রার্থীকে অপছন্দ সমর্থকদের। এমনকি, পাঁচ বছরে বিধায়ক একবারও এলাকায় আসেননি! তাই এবারের নির্বাচনে পার্থী পথ খারিজের দাবিতে দাবিতেও পথে নেমেছে তৃণমূল কর্মী সমর্থকরা। ফের একবার প্রার্থী অপছন্দে শিরোনামে উঠলো বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে তৌসিফুর রহমানকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী পছন্দ নয় এলাকার তৃণমূল সমর্থকদের। এরপরই তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান এর বিরুদ্ধে পড়লো পোস্টার। পোস্টারে লেখা বহিরাগত প্রার্থী মানছিনা, মানবোনা। এমনকি পোস্টারে বড় বড় করে লেখা ভূমিপুত্র চাই। প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তৌসিফুর রহমান বহিরাগত। বাড়ি কলকাতায়। তাকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল। যা দ্রুত প্রার্থী বাতিলের দিকে পৌঁছয়। পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা চাইছেন, আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ অরফে রনি কে প্রার্থী হিসেবে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করাতে। এই বিষয়ে হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি এসকেন্দার গাজী বলেন, ‘এটা বিরোধীদের চক্রান্ত।বসিরহাট উত্তরে বিরোধীদের কোন জায়গা নেই। তারা জানে তারা জিততে পারবে না। তাই তৃণমূল দলের ভাব মূর্তি নষ্ট করার জন্য এসব পোস্টার লাগাচ্ছে।’ যদিও তৃণমূলের এই দাবি নস্যাৎ করে বিজেপির দাবি ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে এসেছে যে ওরা নিজেরা প্রার্থীর বিরুদ্ধে এলাকায় পোস্টার লাগাচ্ছে। দায় এরাতে বিজেপির নাম নিচ্ছে। বহিরাগত প্রার্থী ওরা নিজেরাই মানতে পারছে না। একদিকে বহিরাগত ইস্যুতে তৃণমূলের অন্তরে গোষ্ঠী কোন্দল। এলাকায় পোস্টার। অপরদিকে শাসকদলের গোষ্ঠীকন্দলকে হাতিয়ার করে বিজেপি জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা দাবি করছে। তবে ভূমিপুত্র ইস্যুতে শাসক দল বড় সড় ক্ষতির মুখে পড়তে পারে কিনা! তৃণমূলের গোষ্ঠী কোন্দল আখেরে বিজেপির বাজিমাত! আগামী দিনে তার উত্তর মিলবে।
তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পোস্টার!

