হঠাৎ ঝড় বৃষ্টিতে আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা,দাম থেকেছে তলানিতে

ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২২মার্চ:

আলু নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের, এমনিতেই আলুর দাম তলানিতে,সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় ভিজেছে মাটি, কাদামাটিতেই চলছে আলু খোলার কাজ। এমনই ছবি দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি প্রধান এলাকা চন্দ্রকোনা ও গড়বেতায়। কৃষকদের দাবি, এই বছর বিঘেপিছু আলু চাষ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা,বর্তমানে আলুর বাজার মূল্য এক বিঘা জমিতে এখন আলু হচ্ছে ৩০ থেকে ৩৫ কুইন্টাল,যার বর্তমান বাজার মূল্য ২৬ থেকে ২৭ হাজার টাকা।তার উপরে এই বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। অধিকাংশ চাষীদেরই আলু পড়ে রয়েছে মাঠে আর সেই আলুকেই তড়িঘড়ি মাঠ থেকে তুলতে ব্যস্ত কৃষকরা।কৃষকদের দাবি, সরকার তাদের কথা ভাবুক না ভাবলে আগামী দিনে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবে কৃষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *