আবাস যোজনার ঘর পেলো পেট্রোল পাম্প মালিকের বউ

আবাস যোজনার ঘর পেলো পেট্রোল পাম্প মালিকের বউ ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৭ মার্চ:পেট্রোল পাম্পের মালিক, রয়েছে নিজস্ব ব্যবসা, থাকেন কলকাতাতে। পাম্প মালিকের স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি। চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ার জন্য পেয়েছেন পাকা বাড়ি বলছেন বিরোধীরা।এমনি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের।জানাযায়,ক্ষীরপাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘাটাল- চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই গড়ে উঠেছে একটি বড় পেট্রোল পাম্প, আর সেই পেট্রোল পাম্পে রয়েছে একটি আবাস যোজনার বাড়ি। আবাস যোজনা প্রাপক জোৎস্না পান তিনি পাম্প মালিক প্রভাত পানির স্ত্রী। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন,শাসকদলের ভয়ে কেউ কিছু ক্যামেরার সামনে না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিরোধী দল বিজেপিও।তাদের দাবি পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের ঘনিষ্ঠ হওয়ার জন্য পাম্প মালিক ও ব্যবসা থাকতেও পেলেন সরকারি বাড়ি।তবে প্রভাত পানের সাফাই “আমার মাটির বাড়ি রয়েছে, আমি কলকাতার বাসিন্দা হলেও স্ত্রীর এখানে ভোটার কার্ড রয়েছে,বাড়ি পাওয়ার উপযুক্ত তাই আমি বাড়ি পেয়েছি। সম্পূর্ণ বাড়ি কমপ্লিট তবুও পৌর চেয়ারম্যানের আজব সাফাই উনার দুটি কিস্তির টাকা বাকি রয়েছে”।সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিরোধী দল বিজেপি তীব্রভাবে কটাক্ষ করল তৃণমূল পরিচালিত পৌর সভাকে,এলাকার বিজেপি নেতা কার্তিক চন্দ্র সরেন বলেন “উপযুক্ত ব্যক্তিরা এই পৌরসভায় বাড়ি পাচ্ছে না, বাড়ি পাচ্ছে নেতাদের ও কাউন্সিলরদের পরিচিতরা”।তবে যাই হোক এই ঘটনায় শুরু হয়েছে জোর গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *