ফের ডুয়ার্সে উদ্ধার কিং কোবরা, আতঙ্কিত এলাকাবাসী. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৪ এপ্রিল:গরম পড়তেই ডুয়ার্সের লোকালয় থেকে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি কিং কোবরা উদ্ধার হয়েছে। এবার আরও একবার ফের বিশালাকার কিং কোবরা উদ্ধার হয়েছে। এবারের কিং কোবরাটি উদ্ধার হয়েছে নাগরাকাটা বস্তি থেকে। কিংকোবরা সাপটির উচ্চতা প্রায় ১৮ ফুট। রবিবার সন্ধ্যায় নাগরাকাটা বস্তির বাসিন্দা জসিন্তা মাঝির সুপারি বাগানে বিশালাকার কিং কোবরাটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে কিং কোবরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কিংকোবরা সাপটি লম্বায় প্রায় ১৮ ফুট।সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ফের ডুয়ার্সে উদ্ধার কিং কোবরা, আতঙ্কিত এলাকাবাসী

