আধুনিকতার ছোঁয়ায় হালখাতার প্রচলন এখন অতীত, বিক্রি নেই,সমস্যায় ব্যবসায়ীরা

আধুনিকতার ছোঁয়ায় হালখাতার প্রচলন এখন অতীত, বিক্রি নেই,সমস্যায় ব্যবসায়ীরা

ওয়েব ডেস্ক, উত্তরের কলম, ১৪এপ্রিল:

রাত পোহালেই পয়লাবৈশাখ আর পয়লা বৈশাখে সমস্ত ব্যবসায়ীরা তথা ছোট বড়ো দোকানদারেরা হালখাতা শুরু করেন| সেই খাতাই পয়লা বৈশাখের দিন পুজো করে সারা বছরের হিসাব রাখা হয়।তবে বর্তমানে সেই হাল খাতার আর তেমন বিক্রি নেই।
এই বিষয়ে হাল খাতা বিক্রেতা দুলাল ভদ্র জানান, সবকিছুরই পরিবর্তন হয়েছে এসেছে আধুনিকতার ছোঁয়া এখন কম্পিউটারেই থাকছে আয় ব্যয় এর হিসাব।তাই হাল খাতার বিক্রি কমে গেছে।তবুও কয়েকজন এখনও নিয়ম রক্ষায় চালু রেখেছে হাল খাতা।একটা সময় ছিল হাল খাতার প্রচুর বিক্রি হতো।এখন সে সব অতীত।যদিও ব্যাবসায়ী তরণী মোদক বলেন, আমরা গ্রামের ক্ষুদ্র ব্যাবসায়ী তাই প্রতি বছর হাল খাতা নিয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *