পরিশ্রম জলে! চূড়ান্ত তালিকায় নাম নেই BLO-র

পরিশ্রম জলে! চূড়ান্ত তালিকায় নাম নেই BLO-র২৮ ফেব্রুয়ারি কমিশনের নির্দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। এরপর থেকেই সারা বাংলা জুড়ে সাধারণের চোখে চিন্তার ভাঁজ। একাধিক মানুষের নান তালিকায় না থাকায় কমিশনের উদ্দেশ্যের কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ নগরিকেরা। আলিপুর জেলার কুমারগ্রামের ছবিটা আরও মারাত্বক। এবার তালিকায় খোদ BLO-র নাম নেই। এসআইআর-এর কাজ নিজে হাতে করেছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেই তালিকা থেকেই নিজের নাম বাদ পড়বে এমনটা ভাবতেও পারেননি। শেষ পর্যন্ত ঠিক সেটাই ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম এলাকায়। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার ১০/৩১ নম্বর বুথের বিএলও অজয় বীরের নাম পাশের ১০/৩০ নম্বর বুথের এসআইআর তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তিনি নিজেও এসআইআর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, সংশ্লিষ্ট তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। একজন নির্বাচন কমিশনের বুথ স্তরের আধিকারিক হওয়ার পরেও তাঁর নাম কীভাবে তালিকা থেকে বাদ গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি সামনে আসতেই কুমারগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং দ্রুত সংশোধন করা প্রয়োজন। যদিও এই প্রসঙ্গে বিএলও অজয় বীর জানিয়েছেন, তিনি শুনেছেন যে তাঁর নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে এতে চিন্তার কোনও কারণ নেই বলেই তিনি মনে করছেন। তাঁর কথায়, “সব ঠিক হয়ে যাবে।” প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *