বাংলাকে ফাঁকি দিয়ে বিহারে কফ সিরাপ পাচার! গ্রেপ্তার

বাংলাকে ফাঁকি দিয়ে বিহারে কফ সিরাপ পাচার! গ্রেপ্তার ৩মালদার গাজোল টোল প্লাজা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১৯৪ পেটি। অর্থাৎ ২৯ হাজার ১০০ বোতল সিরাপ উদ্ধার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের হাওড়া জেলার একটি গোডাউন থেকে দুটি গাড়িতে করে সিরাপগুলি বিহারে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পাচারকারীরা। পরিকল্পনা ছিল ডালখোলা পূর্ণিমা মোড় হয়ে বিহারে প্রবেশের। গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের ধারে গাজোল টোল প্লাজা এলাকায় পার্কিং করে রাখা সন্দেহভাজন দুটি গাড়িতে অভিযান চালায়। প্রথমে গাড়ির চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশিতে প্রথম গাড়ি থেকে উদ্ধার হয় ৯৫ পেটি নিষিদ্ধ কফ সিরাপ। যার মধ্যে ছিল ১৪ হাজার ২৫০টি বোতল। দ্বিতীয় গাড়ি থেকে উদ্ধার হয় আরও ৯৯ পেটি। সব মিলিয়ে ১৯৪ পেটি সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের নাম ইব্রাহিম শেখ বয়স ৩১ বছর। অপর জন হাসিবুল শেখ। বয়স ৩৪ বছর। এবং সূর্যকান্ত কর্মকার বয়স ২৬ বছর। তাঁদের বাড়ি যথাক্রমে লালবাগ ও বহরমপুর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ তাঁদের জেলা আদালতে তোলা হবে। পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেও সূত্রের খবর।এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *