ভোটার লিস্ট থেকে পরিবার ধরে নাম উধাও

উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহাকুমা হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের ১৩৬ নাম্বার বুথের ঘটনা ।এখানকার বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল । এখানে তাদের সাত পুরুষের বসবাস । ২০০২ সালে এখানকারই ১০৮ নাম্বার বুথের ভোটার ছিলেন তারা। পরবর্তীতে ১০৮ নাম্বার বুধটাই নম্বর পরিবর্তন হয়ে ১৩৬ নম্বর বুথ হয় । ২০২৪ সালে শেষবার দেখেছিল তাদের ভোটার লিস্টের নাম । কিন্তু এবার যখন BLO রা বাড়ি বাড়ি SIR ফর্ম দিচ্ছে তখন রবীন্দ্রনাথ মন্ডল দেখেন যে তার বাড়িতে ফর্ম দেয়নি । তিনি যখন BLO এর সাথে যোগাযোগ করলে BLO জানান যে তার নাম নেই ভোটার লিস্টে আর সেই কারণে তার SIR ফর্ম আসেনি । ইলেকশন দপ্তরের অনলাইন পোর্টালে বিস্তারিত নথি দিয়ে আবেদন করেন কিন্তু এখনো তার কোন সমাধান হয়নি। আর তাতেই দুশ্চিন্তায় মন্ডল পরিবারের বয়স্ক মানুষ থেকে তার ছেলেদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *