বিধানসভা ভোটের আগেই গ্রামাঞ্চলে পথশ্রী প্রকল্পকে সামনে রেখে উন্নয়নকে তুলে ধরতে চায় রাজ্য। রাজ্যের টাকায় ৯ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরি হবে। এর জন্য ৯ দফা প্রচারের কর্মসূচি নিল নবান্ন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন কোন রাস্তা পথশ্রী প্রকল্পের হাত ধরে নির্মাণ ও মেরামতি এর হচ্ছে তা নিয়ে মাইকের প্রচার চালাতে হবে নিয়মিত। এজন্য একটি গাড়িতে মাইক লাগিয়ে পাড়ায় পাড়ায় এই প্রচারের ব্যবস্থা করতে হবে।। হ্যান্ডবিল বা লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিলি করতে হবে। পঞ্চায়েত দফতর কে এই প্রকল্প নিয়ে অডিও ক্যাসেট তৈরি করে পাড়ায় -পাড়ায়, হাটে -বাজারে নিয়মিত বাজানোর ব্যবস্থা করতে হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প নিয়ে হোর্ডিং, ফ্লেক্স, পোস্টার এর ব্যবস্থা করতে হবে। রাস্তার শিলান্যাস এর পরেই ট্যাবলো তৈরি করে গ্রামের বিভিন্ন রাস্তায় প্রচার করতে হবে। প্রস্তাবিত রাস্তার ধারে প্রকল্পের বিস্তারিত তথ্য সহ বোর্ড লাগাতে হবে যাতে সাধারণ মানুষ জানতে পারেন। বোর্ডে লিখতে হবে এই প্রকল্প রাজ্য সরকারের। জেলা ও বিডিও স্তরে সমাজ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে হবে প্রকল্প নিয়ে। সরকারি উদ্যোগে জেলা ব্লক ও গ্রাম পঞ্চায়েত করে জনপ্রতিনিধিদের নিয়ে সভা করে এ নিয়ে প্রচার চলাতে হবে। প্রতিটি সভায় যেন ৫০ শতাংশ মহিলার উপস্থিতি থাকে তা নিশ্চিত করতে হবে। পথশ্রী নিয়ে জেলায় জেলায় নির্দেশ নবান্নের বলেই সূত্রে র খবর।
পথশ্রী প্রকল্পকে সামনে রেখে উন্নয়নকে তুলে ধরতে চায় রাজ্য

