নিখোঁজ এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল আমবাগান থেকে

নিখোঁজ এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল আমবাগান থেকে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৯ মার্চ:১৭ তারিখ থেকে নিখোঁজ এক গৃহবধূর মৃতদেহ আমবাগান থেকে উদ্ধার করলো গাংনাপুর থানার পুলিশ। সূত্রের খবর, গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের গোপীনগর এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত ১৭ তারিখ হঠাৎই নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনায় গৃহবধূর পরিবার গাংনাপুর থানায় গৃহবধূকে অপহরণের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই ঘটনার তদন্ত শুরু করে বুধবার গভীর রাতে ওই ঘটনায় যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে গাংনাপুর পুলিশ। অভিযোগ এর পরই গাংনাপুর পুলিশ আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জানতে পারে ওই ব্যক্তি অপহৃত গৃহবধূকে খুন করেছে। আর এর পরই বুধবার ভোর রাতে ওই ব্যক্তিকে সাথে নিয়ে গাংনাপুরের বিবেকানন্দ পল্লী এলাকার একটি বাগানে পৌঁছে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার মৃত গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে গাংনাপুর পুলিশ। তবে কেন এই খুন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *