নন্দীগ্রামে বড়সড় ভাঙন! কি করবেন শুভেন্দু?ভোট যতই এগিয়ে আসছে নন্দীগ্রাম রাজনীতি তত বদলাচ্ছে। বিধানসভা নির্বাচনে ২৯৪ কেন্দ্রের মধ্যে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। ফল ঘোষণার সময় রাজ্য রাজনীতির পাখির চোখ থাকে এই কেন্দ্র। নন্দীগ্রাম কেন্দ্র থেকে ফের ভোটে দাঁড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আরও একটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন শুভেন্দু। ভবানীপুর থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। দুই হেভি ওয়েট কেন্দ্রেই শুভেন্দু কে দাঁড় করানো বিজেপির মাস্টার স্টোক। শুভেন্দুর দুটি আসন নিয়ে প্রতিদ্বন্দিত করা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেললেও। খানিক চাপ নিয়ে ফেলেছেন শুভেন্দু। দুটি কেন্দ্রেই প্রেস্টিজের লড়াই। কারণ নন্দীগ্রামে বিজেপির সাংগঠনিক নেতা পবিত্র করকে তৃণমূলের টিকিটের শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে, তৃণমূল কংগ্রেসের যোগদান করেই নন্দীগ্রামের প্রার্থী হন একদা শুভেন্দু’র ছায়া সঙ্গী পবিত্র কর। মাঠে নেমে পবিত্র কর একের পর এক মাস্টার্স স্টোক দিয়েই চলেছেন। তার হাত ধরে ভাঙন শুরু হয় পদ্ম শিবিরে। শুক্রবার রাতে- নন্দীগ্রামে বিজেপির ভাঙন। নন্দীগ্রাম বয়াল ১ নং অঞ্চলের ১ নম্বর বুথে ২৫০ টি পরিবার, ১২ নম্বর বুথে ৮জন ও নন্দীগ্রাম ২ ব্লকে কৃষাণ মোর্চার সভাপতি সহ ৫০ টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। ৩০০ পরিবারের আকস্মিক তৃণমূল কংগ্রেসের যোগদান খানিক তাৎপর্যপূর্ণ। ধীরে ধীরে পদ্ম শিবির যে ক্রমশ চাপের মুখে পড়ছে এই যোগদান চোখে আঙুল দিয়ে বারংবার দেখিয়ে দিচ্ছে। এখনও যদি ওভার কনফিডেন্স থেকে সংগঠনের বাড়তি নজর না দেয় বিজেপি পরবর্তীতে বিরাট মাশুল গুনতে হবে মনে করছে ওয়াকিব হল মহল।
নন্দীগ্রামে বড়সড় ভাঙন! কি করবেন শুভেন্দু?

