ভোটের মুখে পদ্ম শিবিরে ক্রমশ ফাটল চওড়া হচ্ছে। জেলায় জেলায় প্রার্থী পদ নিয়ে বিক্ষোভ। সমর্থকদের পছন্দের প্রার্থী কোথায়! পার্থী পদ পরিবর্তনের দাবিতে দিকে বিক্ষোভ। ‘দুর্নীতি মুক্ত ভূমি পুত্র চাই’! ভগবানপুরে বহিরাগত ও খেজুরি তে অযোগ্য-অশিক্ষিত প্রার্থী পরিবর্তন করতে হবে। দাবিতে বিক্ষোভ পদ্ম শিবিরের একাংশের। ফলে এই দুই বিধানসভায় অস্বস্তিতে গেরুয়া শিবির। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থী ছিলেন রবীন্দ্রনাথ মাইতি। অপরদিকে খেজুরি বিধানসভায় বিজেপির জয়ী প্রার্থী ছিলেন শান্তনু প্রামানিক। এবার শান্তনু প্রামাণিককে দলের পক্ষ থেকে ভগবানপুর বিধানসভায় পাঠানো হয়েছে। যে কারণে ভগবানপুরের বিজেপি কর্মী ও সমর্থকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। তাদের দাবি “ভগবানপুরে ভূমিপুত্র চাই”। তাদের এই দাবি পূরণ না হলে তারা দলের বিরুদ্ধে যেতেও দ্বিধা করবে না।অপরদিকে খেজুরি বিধানসভায় শান্তনু প্রামাণিক কে সরিয়ে এবার বিজেপি নতুন মুখ সংযোজন করেছে। সুব্রত পাইক কে। যে কারণে মিলিত আলোচনার মাধ্যমে বেশ কিছু বিজেপি কর্মী ও সমর্থক হেঁড়িয়া বাজার ও বিদ্যাপীঠে বিক্ষোভ দেখায়। ভগবানপুর এবং খেজুরিতে বিরোধীদল যেভাবে ছত্রভঙ্গ। দিকে দিকে কর্মী সমর্থকদের বিক্ষোভ। খানিকটা ভোটের লড়াইয়ে অ্যাডভান্টেজ পেতে চলেছে তৃণমূল। তবে পুরদোস্তুর প্রচারের পর এই অসন্তোষ কতটা অ্যাডভান্টেজ শাসক দলে স্থান পায় আগামী ফলাফলে তার প্রমাণ মিলবে।
‘ভগবানপুরে ভূমিপুত্র চাই’! গেরুয়া শিবিরে বিক্ষোভ

