১০৩ বছর বয়স্ক ভোটার

১০৩ বছর বয়স্ক ভোটার ১০৩ বছর বয়স্ক ভোটারের এনুমারেশন ফর্ম জমা এবং আপলোড করল নির্বাচন কমিশন। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিএলও এই প্রবীণ ভোটারকে গলায় উত্তরীয় জড়িয়ে এবং হাতে ফুল দিয়ে সম্মান জানান। উত্তরে পার্বতী দাস নামে ওই প্রবীণ ভোটার বলেন তিনি এবারও ভোট দেবেন। ভোটার তালিকায় তাঁর জন্ম তারিখ জ্বলজ্বল করছে ১২ ই আগস্ট ১৯২৩। ২০০২ সালের নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তাঁর নাম আছে। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *