প্রধানশিক্ষককেই বাজাতে হচ্ছে ঘণ্টা,এমনই চিত্র উঠে এলো ফালাকাটার একটি স্কুলে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১০ এপ্রিল:বিদ্যালয়ের ঘণ্টা বাজাতে হচ্ছে প্রধানশিক্ষককে শুধু তাই না বিদ্যালয়ের গ্ৰুপ ডি কাজ ও করতে হচ্ছে প্রধানশিক্ষককে।সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুইয়েছেন ফালাকাটার ময়রারডাঙ্গা গোপ্পু মেমোরিয়াল বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন গ্রুপ ডি কর্মী। সবমিলিয়ে চারজন। বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা দু হাজার দুশো। অগত্যা বিদ্যালয়ের তালা খোলা থেকে শুরু করে, ঘন্টা বাজানো কিংবা প্রয়োজনীয় নোটিস নিয়ে এ ক্লাস থেকে ও ক্লাসে ছুটে বেড়াতে হচ্ছে ফালাকাটার ময়রারডাঙ্গা গোপ্পু মেমোরিয়াল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ খানকে।জানা গিয়েছে, বিদ্যালয়ের মোট ৩৮ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে চাকরি গিয়েছে একজন গণিতের শিক্ষকের। এছাড়াও তিনজন গ্রুপ ডি কর্মী চাকরি গিয়েছে। স্বাভাবিক ভাবেই বিদ্যালয়ের চারজন সহকর্মীকে এক সঙ্গে হারিয়ে মর্মাহত হয়ে পড়েছেন বিদ্যালয়ের বাকিরা।
প্রধানশিক্ষককেই বাজাতে হচ্ছে ঘণ্টা,এমনই চিত্র উঠে এলো ফালাকাটার একটি স্কুলে

