ডোমজুড়ের শলপ মোড়ের কাছে দুর্ঘটনা

ডোমজুড়ের শলপ মোড়ের কাছে দুর্ঘটনা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১০ এপ্রিল:লরি চালক ব্রেক মারতেই বিপত্তি। আজ দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের শলপ মোড়ের কাছে। পুলিশ সূত্রে খবর, রানিহাটির দিক থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে লোহার শিট বোঝাই ৬ চাকার লরিটি ডানকুনির দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ সামনে একটি গাড়ি চলে আসায় লরি চালক ব্রেক মারে। আর এতেই লরির পিছনে থাকা লোহার শিট গুলি চালকের চেম্বার ভেঙে তার সিটের তলায় আটকে যায়। এতে চালকের আসনে চালক আটকে পড়ে। গুরুতর জখম অবস্থায় প্রায় এক ঘন্টা থাকার পর পুলিশ গ্যাস কাটারের সাহায্যে চালককে লরি থেকে বের করে। গুরুতর জখম অবস্থায় ওই চালক এখন হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *