SIR আবহে কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির! নন্দীগ্রামের ছবি ভাইরাল

মাথায় ডকুমেন্ট ভর্তি ট্রাঙ্ক, শুনানি কেন্দ্রে হাজির নন্দীগ্রামের বাসিন্দা। কয়েকদিন আগে এই ছবি দেখে চর্চা শুরু হয়েছিল। এস আই আর শুনানিতে আর কত করুন ছবি উঠে আসবে। বঙ্গের আনাচে-কানাচে এমনই সব প্রশ্ন। নন্দীগ্রামের কেন্দ্যেমারি গ্রাম পঞ্চায়েতে এস আই আর ক্যাম্পে কাগজ ভর্তি ট্রাংক নিয়ে হাজির হয়েছিলেন এক ব্যক্তি। আজকে শুনানি কেন্দ্রে চিত্রটা আরো মারাত্মক। বাপ দাদার কবরের মাটি তুলে সটান শুনানি কেন্দ্রে হাজির। নাগরিকত্ব প্রমাণের তাগিদে এমন ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান ছয়ঘড়ি গ্রামের ১৯৩ নম্বর বুথের বাসিন্দা শেখ শাহিদের কীর্তি।কবরের মাটি ভোরে ট্রাংক মাথায় করে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের SIR ক্যাম্পে ঢুকতে দেখা গেল। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তিনি দাবি করছেন এই ট্র্যাংকের মধ্যে সমস্ত কাগজপত্র এনেছেন সঙ্গে তার বাপ দাদার কবরের মাটিও এনেছেন। আসলে এস আই আর প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার লিস্টের নাম থাকলেও বর্তমানে নতুন লিস্টে ইংরেজি নামের বানান ভুলের কারণে প্রচুর মানুষকে হেয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। তবে তারা কেউই জানেন না এই হেয়ারিং প্রক্রিয়ায় তাদের নাম আদপে নতুন ভোটার লিস্টে থাকবে কিনা। এ নিয়ে জল্পনা চলছে। তারই মাঝে নন্দীগ্রামে দেখা গেল ট্রাংক ভর্তি কাগজ সঙ্গে নাকি কবরের মাটি নিয়ে এসছেন ক্যাম্পে। ঘটনা সামনে আসতে বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি এই সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল সমাজ মাধ্যমে টিকে থাকার জন্য এই সমস্ত করাচ্ছে। অপরদিকে তৃণমূলের দাবি, এস আই আর প্রক্রিয়ায় একের পর এক ত্রুটি সামনে আসছে। তার জেরে অযথা হয়রানির মুখে পড়ছে সাধারন মানুষ। নির্বাচন কমিশনের খামখেয়ালি নির্দেশে কার্যত বিরক্ত হয়ে প্রতিবাদ জানিয়ে এমন পন্থা অবলম্বন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *