West Bengal Assembly Election 2026: শুনানির শুরুতেই আইনজীবী সওয়াল করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদেশগুলো বিচারপতি টি এস শিবজ্ঞানমের সামনে উপস্থাপনই করা হয়নি। এই বক্তব্য শুনে কিছুটা বিরক্ত হয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনি কি চান আমরা প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারকদের ওপর চাপ সৃষ্টি করি?”ভোটার এখন দুটি সাংবিধানিক সংস্থার মাঝে পড়ে যাচ্ছে স্যান্ডউইচ হচ্ছেন: বিচারপতি বাগচীকমিশনের আইনজীবী নাইডুর উদ্দেশে বিচারপতি বাগচী: যখন আপনারা স্বতঃপ্রণোদিত তদন্তে যান, তখন নোটিস দিয়ে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক। সেই কারণেই আমরা ট্রাইবুনাল চেয়েছিলাম। আমাদের ‘ন্যায্য প্রক্রিয়ায় অধিকার রক্ষা করতে হবে।আইনজীবী নাইডু: যখন আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করেছি এবং মানুষকে জানানো হয়েছে, তখন তারা আপত্তি জমা দিতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য করুন, ৪৭ শতাংশ আবেদন বাতিল হয়েছে।।বিচারপতি বাগচী: এটা দোষারোপের খেলা নয়। একজন ভোটার এখানে দুই সাংবিধানিক সংস্থার মাঝে পড়ে যাচ্ছে স্যান্ডউইচ হচ্ছেন।ট্রাইবুনালের কাজে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিমকোর্ট। ট্রাইবুনালের শুনানি দ্রুত করার আবেদন জানানো হয়েছিল। ভোটার তালিকায় নাম সংযুক্তির সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছিল।
শুনানির শুরুতেই আইনজীবী সওয়াল করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদেশগুলো বিচারপতি টি এস শিবজ্ঞানমের সামনে উপস্থাপনই করা হয়নি।

