বিজেপির শুভেন্দু বাজি! শাহের আগমনে স্পষ্ট ইঙ্গিত বঙ্গে ছাব্বিশের মহারণ। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। ২৯৪ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। কে বসবে বাংলার মসনদে! আগামী পাঁচ বছর কার হাতে বাংলার ক্ষমতা! নির্বাচনী আবহে এই প্রশ্নই ক্রমশ জোড়ালো হচ্ছে। যদিও বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি তুঙ্গে। বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস বনাম প্রধান প্রতিপক্ষ বিজেপি। যুযুধান দুই পক্ষের নির্বাচনী প্রচার ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। এরই মাঝে শুভেন্দু অধিকারীর নমিনেশনে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত ২৬ এর নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই হেভিওয়েট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়বেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর নমিনেশন পত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখানেই বিশেষ চমক। শুভেন্দুর নমিনেশনে হাজির দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট প্রচারে অমিত শাহ বাংলায় আসবেন। তা নতুন কি! তবে নির্দিষ্ট প্রার্থীর নমিনেশন পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর আবির্ভাব ঘিরে রাজনৈতিক অলিন্দে শোরগোল পড়েছে। আচমকা অমিত শাহের আশাতে বেশ কিছু প্রশ্ন সামনে চলে এসেছে। এমনটাই মনে করছে রাজনৈতিক কারবারিরা। তবে কি ২৬ এর নির্বাচনে বিজেপি তুরুপের তাস শুভেন্দু অধিকারী। তার জন্যই কি শুভেন্দুকে দু দুটো হেভি ওয়েট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। সরাসরি তৃণমূল সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করে এইবার তাই দিতে চেয়েছে গেরুয়া শিবির। নমিনেশন পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশা নিয়ে এই প্রশ্নই জোরালো হচ্ছে। বিজেপি যে শুভেন্দুর এবারে নির্বাচনে মুখ তা নিয়ে সংশয়ের জায়গা নেই। তবে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর প্রতি এই অগাধ আস্থা পরবর্তীতে বিপদ ডেকে আনবে না তো! কারণ শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারাতে শুভেন্দু কে যেভাবে এগিয়ে দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনী ফলাফলে যদি অঘটন ঘটে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্য ঘিরে বড়সড়ো প্রশ্ন উঠতে পারে! পরিস্থিতি বিচারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে সব জল্পনা, রাজনৈতিক সমীকরণ সমস্ত কিছুর উত্তর দেবে জনতা জনার্দন। আর এই উত্তরের জন্য ৪ঠা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে শুভেন্দু অধিকারীর নমিনেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমন ঘিরে এই মুহূর্তে একাধিক চর্চা শুরু হয়েছে। আগামী বেশ কিছুদিন সেই চর্চা চলবে।

