কলকাতা পুলিশে যুগ্ম কমিশনার আইন এবং যুগ্ম কমিশনার সাইবার দুটি পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হল আজকের ক্যাবিনেটে বৈঠকে
কলকাতা পুলিশে যুগ্ম কমিশনার আইন এবং যুগ্ম কমিশনার সাইবার দুটি পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হল আজকের ক্যাবিনেটে বৈঠকে
কলকাতা পুলিশে যুগ্ম কমিশনার আইন এবং যুগ্ম কমিশনার সাইবার দুটি পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হল আজকের ক্যাবিনেটে বৈঠকে
অখিল গিরিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী এর।”এটা তোমাদের কারোর লোকাল প্রপার্টি নয়। আমার লোক নিতে হবে ওর লোক নিতে হবে। এগুলো হিডকো দেখে নেবে। তোমাদের কাজ সহযোগিতা করা। ” দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী অখিল গিরিকে এমনই বার্তা দেন বলে নবান্ন সূত্রে খবর।
বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এর নির্দেশ l পরীক্ষায় পাস করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আপাতত ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিলেন।
কলকাতায় রহস্যমৃত্যু বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলের নিচতলা থেকে এক ব্যক্তি অর্ধদগ্ধ দেহ উদ্ধার। খুন নাকি নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। শ্যামপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
সাধারণ মানুষদের সঠিকভাবে পরিষেবা দিচ্ছে না। এই কারণেতৃণমূলের প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বসিরহাটের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের রহস্যমৃত্যু।
হাড়ি কলসি নিয়ে পথ নেমে অবরোধকল আছে কিন্তু জল পড়ে না। জল পেতে এবার হাড়ি কলসি নিয়ে রাস্তায় নেমে অবরোধ স্থানীয় মহিলাদের। ৩ বছর আগে ঘরে ঘরে বসেছে পানীয় জলের কল। কিন্তু সেই নল বা কল দিয়ে জল পড়েনা। ঘটনা বাঁকুড়া শহর লাগোয়া শালবনি গ্রামের। অবরোধের জেরে বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও দমকল যৌথ অভিযান চালাল কলকাতার পর রেস্তোরা ও রুফটপ নিয়ে সতর্ক ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও দমকল বিভাগ। খড়দহ থেকে পানিহাটি পর্যন্ত বিটি রোডের দুধারে থাকা রেস্টুরেন্ট ও রেস্তোরাঁ গুলোতে যৌথ অভিযান চালাল তারা lপ্রতিটি রেস্তোরাঁর অগ্নিনির্বাপণ ব্যাবস্থা,ফায়ার লাইসেন্স ও ট্রেড লাইসেন্সও খতিয়ে দেখা হয়।
বিচারপতি গাভাইয়ের বেঞ্চেই হবে এই মামলা শুনানি l ১৫ ই মে পরবর্তী শুনানি l ১৩ই মে অবসর গ্রহণ করছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি বি আর গাভাই। তাই প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত
রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের কাছে ৩৫৬ ধারা লাগু করার জন্য সুপারিশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এ ব্যাপারে তার কাছে কোন খবর নেই। তিনি অসুস্থ। হাসপাতালে রয়েছেন। আমি তার সুস্থতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি।