যে সমস্ত পুজা কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি।তাদের টাকা দেওয়া বন্ধ করে দিন। প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
যে সমস্ত পুজা কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি।তাদের টাকা দেওয়া বন্ধ করে দিন। প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
যে সমস্ত পুজা কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি।তাদের টাকা দেওয়া বন্ধ করে দিন। প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
হাইকোর্টের সামনে বিচারপ্রার্থীদের আত্মহত্যার চেষ্টা । গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার ।পুলিশের তৎপরতায় আত্মহত্যা থেকে বিরত থাকে ওই দুই মহিলা ।
কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশী। নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে জার্মানি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার। ইমিগ্রেশন চেকিং এর সময় জানা যায় এই ব্যক্তির ভারতীয় পাসপোর্ট থাকলেও আগে তার বাংলাদেশী পাসপোর্ট ছিল।
শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই শিল্পী হাটে রক্তাক্ত মহিলার মৃতদেহ উদ্ধার।মহিলার মুখের পুরো অংশে রক্ত, ক্ষতবিক্ষত অবস্থা। ময়না তদন্ত জন্য পাঠিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ।
পুজোয় এক লক্ষ দশ হাজার টাকা দিলেও একটাও ভোট পাবে না তৃণমূল, শুভেন্দু অধিকারী’র।
সন্দেশখালিতে তিন বিজেপি নেতা খুন। সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব কে বিশেষ নির্দেশ। উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব কে নির্দেশ মুখ্য সচিবের। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার দরুন ইতিমধ্যেই তিস্তা অধ্যুষিত নিচু এলাকাগুলি প্লাবিত হতে শুরু করেছে। মেখলিগঞ্জ, ক্রান্তি, সালুগোড়া থেকে ইতিমধ্যেই একাধিক বাসিন্দাদের নিরাপদ স্থানের সরানো হয়েছে। প্রয়োজনীয় আরো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ মুখ্য সচিবের। শনিবার থেকে সোমবার পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্য সচিব।
পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে থেকে এই রাজ্যে ফিরিয়ে দেওয়ার মামলায়, দিল্লী পুলিশের সিদ্ধান্তে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ হয় আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, নতুবা ফলাফল প্রকাশ করতে কেন দেরি হচ্ছে তা জানাতে হবে।
শিয়ালদহ রেলওয়ে স্টেশনের পার্কিং লটে ২০১৪ সালের ২০ মে একটা বড় ট্রলি ব্যাগ আর একটা স্কুল ব্যাগ বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভিতরে একজন মহিলার খণ্ড করা মৃতদেহ আছে। মৃতদেহটি জয়ন্তী দেবের।পুলিশ, মহিলার স্বামী সুরজিৎ, স্বামীর বান্ধবী ও আর অন্য একজন যুবককে গ্রেপ্তার করে। শিয়ালদহ এডিশনাল ডিস্ট্রিক্ট জজ, ফার্স্ট ট্র্যাক কোর্ট ওই তিনজনকেই ফাঁসির সাজা শোনায়। ওই রায় চ্যালেঞ্জ করে ২০১৯ সালে অভিযুক্তরা হাই কোর্টে আপিল করেন।