ডিভিসি কে কড়া ইমেইল রাজ্যের।

ডিভিসি কে কড়া ইমেইল রাজ্যের। গত ২৪ ঘন্টায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। আর তাতেই ক্ষুব্ধ নবান্ন। “মাইথন ও পাঞ্চেত জলাধারগুলির জল ধারণ যে ক্ষমতা রয়েছে তাতে জল ধরে রাখতে সক্ষম এই জলাধার গুলি। তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে।” প্রশ্ন তুলে পর পর ইমেইল ডিভিসিকে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার(west division )এর। নবান্নের নির্দেশে পরপর ইমেইল ডিভিসিকে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পরপর ইমেইল ডিভিসি কে রাজ্যের।”ডিভিসির জলাধার গুলি থেকে জল ছাড়ার দরুন যা যা ক্ষতি হবে তার দায় নিতে হবে ডিভিসিকেই।” ইমেইলে উল্লেখ-রাজ্যের। ডিভিসির জলধার গুলি থেকে গত ২৪ ঘন্টায় জল ছাড়ার পরিমাণ বাড়ার দরুন হুগলি, সহ একাধিক এলাকার নতুন করে প্লাবিত হতে শুরু করেছে।

Read More

আগামীকাল কলকাতায় আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

আগামীকাল কলকাতায় আসছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। আগামীকাল সন্ধ্যেবেলায় কলকাতায় আসছেন তিনি। জম্মু-কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে ওমর আব্দুল্লা এর।

Read More

অযোগ্য বলে চিহ্নিতরা নতুন পরীক্ষায় বসতে পারবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

অযোগ্য বলে চিহ্নিতরা নতুন পরীক্ষায় বসতে পারবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Read More

আহত নিরাপত্তা কর্মিদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।

কালকেও আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মি আহত হয়েছেন। তাদের বিরুদ্ধে নাকি এফ‌আইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিলো। আমি বলছি না যে আপনি বেতন কাটুন।‌ কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন। যারা আহত হয়েছেন আমি ইশ্বরের কাছে প্রার্থনা করবো তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।আহত নিরাপত্তা কর্মিদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।

Read More

কাজল শেখের প্রশংসায় অনুব্রত ঘনিষ্ঠ

কাজল শেখের প্রশংসায় অনুব্রত ঘনিষ্ঠ কাজল শেখের প্রশংসায় অনুব্রত ঘনিষ্ঠ প্রাক্তন দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউরী। সাঁইথিয়া একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাজল শেখ, সেখানেই উপস্থিত ছিলেন নরেশ বাউরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন গত দু তিন বছরে যা উন্নয়ন হয়েছে জেলাতে তার সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে।

Read More

কলকাতা পুরসভার ওবিসি বিজ্ঞপ্তি হাইকোর্ট বাতিল

কলকাতা পুরসভার ওবিসি বিজ্ঞপ্তি হাইকোর্ট বাতিল নির্দেশ হাইকোর্টের নতুন করে কলকাতা পুরসভা শূন্য পদের পরিসংখ্যান দিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে তাদের তালিকা পাঠাবে।

Read More

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশকে অগ্রাহ্য

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশকে অগ্রাহ্য সুব্রত বক্সীর প্রস্তাবিত ১২ জনের নামের তালিকা বাদ দিয়ে তমলুকের একটি সমবায় ব্যাঙ্কের পরিচালক মন্ডলীর নির্বাচনে নমিনেশন জমা দিলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়া। তাৎপর্যপূর্ণভাবে সেই নমিনেশন পর্বে নেতৃত্ব দিলেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায়। যা নিয়ে দলের অন্দরে দেখা দিয়েছে অসন্তোষ। দলবিরোধী কাজের জন্য রাজ্য নেতৃত্বকে পুরো বিষয়টি জানানো হয়েছে, বক্তব্য তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়ের।

Read More