টিকিট বিতর্ক! তৃণমূল নেতাদের সতর্ক করলেন সাংসদ অরূপ চক্রবর্তী

নির্বাচন আবহ কোনরকম ঝুঁকি নিতে চাইছে না শাসক শিবির। ১৫ বছর বাংলার মসনদে থাকা তৃণমূল কংগ্রেস পুনরায় ২৬ এর নির্বাচনে চতুর্থ বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া। তাই দলীয় অন্তরে গোষ্ঠীকুন্দল কিংবা টিকিট বিতর্ককে আগেভাগেই মিটিয়ে ফেলতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। চলতি মাসে তেইশ এবং ২৯ তারিখ বঙ্গে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের গুরুত্ব বুঝিয়ে জনপ্রতিনিধিদের সতর্ক করলেন তৃণমূল সংসদ অরূপ চক্রবর্তী। শনিবার সন্ধ্যে বেলায় বাঁকুড়ায় তৃণমূলের কর্মীসভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সভা মঞ্চে দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে সংসদ অরূপ চক্রবর্তী বলেন, ‘টিকিট পায়নি বলে আমি ভোট করব না। আমার মনে ব্যাথা আমি বাইপাস সার্জারী করব। এ জিনিস চলবে না।’ এভাবেই করা জবাবে দলের নেতাদের সতর্ক করলেন সাংসদ অরূপ চক্রবর্তী। সাংসদ আরও বলেন বাঁকুড়ায় এখনও দেওয়াল লিখন সম্পূর্ন হয়নি। কাউন্সিলররা চেয়ারম্যানের সাথে বসুন কর্মসূচী করুন। টাউনের বুথ সভাপতিদের সাথে ঝগড়া বন্ধ করুন। ৪ ও ১৭ নং ওয়ার্ডে এখন মিমাংসা হয়নি। এগুলো ঠিক করুন। দলের কাউন্সিলর ও নেতাদের কড়া সতর্ক করলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। প্রসঙ্গত ২০২১ এর নির্বাচনে বাঁকুড়া বিধানসভার আসন হাতছাড়া হয়েছিল তৃণমূলের দলীয় দ্বন্দে। আর সেই শিক্ষা নিয়ে এবার নির্বাচনে দলের সব নেতাকর্মীদের একযোগে কাজ করার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক কারবারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *