‘বাংলায় বিধানসভা ভোটের মরসুম। চলতি মাসের ২৩ তারিখ এবং ২৯ তারিখ ভোট যুদ্ধ। আগামী পাঁচ বছর নবান্ন কার দখলে চলছে জোর জল্পনা। শাসক থেকে বিরোধী সবাই কোমর বেঁধে প্রচারে। জনতা জনার্দনের মন বুঝতে একের পর এক রণকৌশল। বর্তমানে সমাজমাধ্যমের সময়ে নেগেটিভ পপুলারিটি ও বাদ যাচ্ছে না। নেতা মন্ত্রীদের বেশ কিছু কটাক্ষ সমাজ মাধ্যমে ব্যাপক ভাইরাল। তেমনি সম্প্রতি তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জীর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যে বেলায় বাঁকুড়া তৃণমূল ভবনের সামনে তৃণমূলের কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জী। এদিনে সভায় অমিত শাহ কে কটাক্ষা করে কল্যাণ ব্যানার্জি মন্তব্য করেন, ‘১৫ দিন থাকবেন বলেছেন। আপনি ১৫ মাস থাকুন। ৪ঠা মে আমি গিয়ে আপনার মাথায় সবুজ আবীর মাখিয়ে দিয়ে আসব।’ পাশাপাশি কল্যাণ ব্যানার্জি আরও বলেন, যে যত বড় চোর ডাকাত সে বিজেপিত ততবড় নেতা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বেশী দুনম্বরী টাকা কামিয়েছে কাথির ষাড়টা। ভবানীপুরেও হারবে নন্দীগ্রামেও হারবে। নাম না করে শুভেন্দু কে আক্রমন করেন কল্যান। এদিন তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা বিরোধী দলনেতা হয়েছেন তাদের আর খুঁযে পাওয়া যায়নি। এবার হারবে আর মিউনিসিপ্যালটিরনিচে শুভেন্দু অধিকারী কে আনাচ বিক্রি করতে হবে। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির তীর্যক মন্তব্য প্রেক্ষিতে গেরুয়া শিবিরের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনী আবহে কল্যাণ ব্যানার্জীর মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ এমনটা মনে করছে রাজনৈতিক মহল। ভবানীপুর কিংবা নন্দীগ্রাম তৃণমূল নেতার মন্তব্য যে পরবর্তী দিনে আরও বেশি করে ভোট যুদ্ধে উত্তাপ বাড়াবে তা আলাদা করে বলবার অপেক্ষা রাখেনা।

