নেশাগ্রস্ত থেকে যুব সমাজকে বাঁচাতেই মাদক বিক্রেতাকে বেঁধে রাখলো এলাকাবাসী

নেশাগ্রস্ত থেকে যুব সমাজকে বাঁচাতেই মাদক বিক্রেতাকে বেঁধে রাখলো এলাকাবাসী. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৪ মার্চ:দিনের পর দিন যুব সমাজের একাংশ নানা ধরনের নেশায় আক্রান্ত হয়ে পড়ছে।নষ্ট হয়ে যাচ্ছে পরিবার থেকে ভবিষ্যৎ।আর এবার মাদক বিক্রির অভিযোগে এক যুবককে বেঁধে রাখলো এলাকাবাসী।ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চবকা নিষিদ্ধ পল্লীর ঘটনা।সোমবার ওই এলাকায় মাদক বিক্রির সময় এক যুবককে হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ তারপর সেই যুবককে বেঁধে রাখে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে তা ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক বিক্রি হচ্ছে।এরফলে যুব সমাজ নষ্ট হচ্ছে।এলাকাবাসীদের দাবি, চবকা এলাকায় ড্রাগস বিক্রির করার ফলে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে স্থানীয় তৃণমূলের নেতা বাচ্চু রায় বলেন, যুব সমাজের এই ধরনের নেশার ফলে তারা নষ্ট হয়ে যাচ্ছে। আগামী দিনের খুব চিন্তার বিষয় যে ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে এগোচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন যদি পুলিশ প্রশাসন চায় তবে এলাকায় সব বেআইনি বন্ধ হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *