তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশকে অগ্রাহ্য
সুব্রত বক্সীর প্রস্তাবিত ১২ জনের নামের তালিকা বাদ দিয়ে তমলুকের একটি সমবায় ব্যাঙ্কের পরিচালক মন্ডলীর নির্বাচনে নমিনেশন জমা দিলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাঁড়া। তাৎপর্যপূর্ণভাবে সেই নমিনেশন পর্বে নেতৃত্ব দিলেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায়। যা নিয়ে দলের অন্দরে দেখা দিয়েছে অসন্তোষ। দলবিরোধী কাজের জন্য রাজ্য নেতৃত্বকে পুরো বিষয়টি জানানো হয়েছে, বক্তব্য তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়ের।

