শুভেন্দুর গড়ে ভাঙন! কতো জন তৃণমূলে যোগ দিল!

শুভেন্দুর গড়ে ভাঙন! কতো জন তৃণমূলে যোগ দিল!বঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। রাজনৈতিক অলিন্দে কান পাতলেই ভোট ডঙ্কা শোনা যাচ্ছে। প্রতিটা রাজনৈতিক দল কোমড় বেধে নেমে পড়েছে। জনসংযোগ আর জনসংযোগ। সারা বাংলা চোষে বেড়াবেন রাজনীতিক কারবারিরা। যদিও ২৬ শের বিধানসভা নির্বাচনে মূলত দুটি দল বিশেষ ভাবে নজরে পড়বে। বর্তমান শাসকদল তৃণমূল বনাম মূল বিরোধী বিজেপি। বাংলার মসনদ দখলে যখন জুজুদ্ধান দুই পক্ষের টক্কর আসন্ন ঠিক তখনই সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। শুভেন্দুর খাস তালুকে ভাঙ্গন।।নন্দীগ্রাম ভেকুটিয়া অঞ্চলের বিজেপির প্রবীণ কার্যকর্তা তৃণমূলে যোগদান করলেন। বলায় বাহুল্য যে ২৬শের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে গেরুয়া বিজেপিতে ভাঙ্গন ক্রমশ বাড়ছে। শুভেন্দুর গড় অর্থাৎ পূর্ব মেদিনীপুর নিজের বিধানসভা নন্দীগ্রাম ভেকুটিয়া গ্রাম পঞ্চয়েরের বিজেপির প্রবীণ কার্যকর্তা প্রকাশ চন্দ্র বাঘ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির প্রবীণ কার্যকর্তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে বরণ করে নিলেন নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেকুটিয়া অঞ্চল সভাপতি রাখহরি ঘোড়া এবং তৃণমূল নেতা সেক আকরাম ও শ্রীময় ভট্টাচার্য। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন ২৬শের বিধানসভার আগে বিজেপির ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়বে নাতো। যেভাবে একের পর এক ভাঙন সামনে আসছে নির্বাচনের মুখে গেরুরা শিবিরে বাংলা দখল স্বপ্নই থেকে যাবে কিনা আগামী দিনে তার উত্তর মিলবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *