ভোট আসে যায় প্রতিশ্রুতি পূর্ণ হয়না একগুচ্ছ ক্ষোভ উগরে দিল রঘুনাথগঞ্জ-২ এলকার বাসিন্দারা

ভোট আসে যায় প্রতিশ্রুতি পূর্ণ হয়না একগুচ্ছ ক্ষোভ উগরে দিল রঘুনাথগঞ্জ-২ এলকার বাসিন্দারা

ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৬ মার্চ:

বার বার প্রতিশ্রুতি দেয় নেতারা।কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না। তাই এই একবিংশ শতাব্দীতে এসেও বাঁশের নড়বড়ে সাকো দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের।আর এই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেকেন্দ্রা ও গিরিয়া পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষদের।

জানা যায়,গিরিয়া ও সেকেন্দ্রা পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী।কিন্তু সেখানে যাতায়াত করার জন্য নেই কোনো পাকা সেতু।ফলে বাধ্য হয়ে বাঁশের নড়বড়ে সাকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের।তাই বাইক নিয়ে যেতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।তাই আহতও হচ্ছে অনেকে।বর্ষাকালএলে তো নাজেহালের শেষ থাকে না।
স্থানীয়রা জানাচ্ছে,এই বাঁশের সাকো দিয়ে যাতায়াত করতে গেলে তাদেরকে ভাড়াও দিতে হচ্ছে।তাদের অভিযোগ,বারংবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় পাকা সেতু নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন।

আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলাপরিষদ নিয়ন্ত্রিত মাদারিহাট হাটে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। মাদারিহাট হাটে কিছু ব্যবসায়ী সড়ক দখল করে বসে আছে অনেকে অবৈধ নির্মাণ করা হয়েছে। এদিন সেসমস্ত অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপ নারায়ণ সিনহা জানান জেলাজুড়ে সমস্ত হাটে অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলা হবে। মাদারিহাটে অনেকে সড়ক দখল করে দোকান করছে তাদের পূর্বে নোটিশ দেওয়া হয়েছিল অনেক ব্যবসায়ী নিজের থেকে ভেঙে দিয়েছে যারা ভাঙ্গেনি সেসমস্ত এলাকা ভেঙে দেওয়া হয়েছে আর কিছু ব্যবসায়ী সাত দিনের সময় চেয়েছে তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মাদারিহাট বিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *