মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৬ মার্চ:

নদীয়ার কৃষ্ণনগরে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন নদীয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজ মাঠে সকালবেলায় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃ ভ্রমনে অংশগ্রহণ করলেন তিনি।পরবর্তীতে কৃষ্ণনগর সদর হাসপাতালের মোড়ে চায়ে পে চর্চা করেন কর্মী সমর্থকদের সঙ্গে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ইফতার পার্টি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য যারা ইফতার করছে তারা করুক,হিন্দুরা মহাকুম্ভে যাচ্ছে, তবে ইফতার নিয়ে রাজনীতি না করাই ভালো অপরদিকে মেকি মুসলমান থেকে সাবধান হওয়া উচিত। অপরদিকে হুমায়ুন কবিরের প্রসঙ্গ তে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ জানান, দিলীপ ঘোষের কাউকে প্রয়োজন হয় না তার সঙ্গে তার দলের কর্মী-সমর্থকরা রয়েছে তবে হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আর থাকবে সে তিনি আমাকে যতই গালাগালি দিক। মুখ্যমন্ত্রী লন্ডন সফর সম্পর্কে কটাক্ষ দিলীপের জানালেন, বাংলায় খুব চাপ সেই আরজি কর থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘটনা ঘটেছে সে কারণে বাইরে গেলে মনটা ফুরফুরে হয় উনি গিয়েছেন মনটা ফুরফুরে করতে। গত ১৫ বছর ধরে বাংলায় কোনরকম উন্নয়ন নেই তবে তিনি লন্ডনে গিয়ে বাংলায় লগ্নী করতে বলছেন শিল্পপতিদের। পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *