কাফ সিরাপের মাধ্যমে পাচার হচ্ছে ড্রাগস.

কাফ সিরাপের মাধ্যমে পাচার হচ্ছে ড্রাগস. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৯ মার্চ: ড্রাগ পাচারের নতুন ট্রেন্ড, অভিযান চালিয়ে জাতীয় সড়কের পাশ থেকে প্রচুর পরিমাণে কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। পুলিশকে দেখে কাফ সিরাপ জাতীয় সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গোপন খবরের ভিত্তিতে মাঝের ডাবরি এলাকায় ওত পেতে বসেছিল পুলিশ। পুলিশের আভাস পেয়ে উত্তর পানিয়াল গুড়ি চৌপতি সংলগ্ন এলাকায় ডিমের কার্টুন ভর্তি নিষিদ্ধ কাফশিরাপ ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। একেবারে অভিনব পদ্ধতিতে কাফ সিরাপ পাচার করা হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ির দিকে যাবার পথে কাফ সিরাপ গুলো ফেলে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে ১৮ কাটুন কাফ সিরাপ উদ্ধার হয় বলে পুলিশরে খবর। উল্লেখ্য গত কিছুদিন আগে মাঝির ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় গ্রেপ্তার হয়েছিলেন ব্রাউন সুগার সহ এরপর হলদিবাড়ি থেকে উদ্ধার হয় জাল টাকা এবং গাঁজা, আবার উদ্ধার হল প্রচুর পরিমাণে কাফ সিরাপ। ঘটনাস্থলে এসেছেন এসডিপিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও।

Read More

বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তায়ের কারাদণ্ড হল তিন বছরের.

বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তায়ের কারাদণ্ড হল তিন বছরের. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৮ মার্চ:২০১৭ সালের মামলায় বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তায়ের তিনবছর কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানার নির্দেশ দিল আদালত।একই সঙ্গে ওই মামলায় বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, দলের নেতা শেখ জামাল, কার্তিক বাগ সহ ১২ জন অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।গত সোমবার এই মামলায় ১৩ জন তৃণমূল হেভিওয়েট নেতা ও কর্মীকে গ্রেপ্তারের নির্দেশ দেন ফাস্ট ট্রাক সেকেণ্ড কোর্টের আদালতের বিচারক অরবিন্দ মিশ্র। ২০১৭ সালে খুনের চেষ্টা,মারধর সহ একাধিক ধারায় মামলায় বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা গুপ্ত, ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য,পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এবং রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামাল সহ ১৩ জনকে ২৪ মার্চ দোষী সাব্যস্ত করেন বর্ধমানের ফাস্ট ট্রাক সেকেণ্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। সেদিনই আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থতাবোধ করায় কাকলি তা গুপ্ত,মানস ভট্টাচার্য,কার্তিক বাগ এবং শেখ জামালকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলের জরুরী বিভাগে।বুকে তীব্র ব্যাথা ও ইসিজি রির্পোটে সমস্যা থাকায় সেখান থেকে কাকলি তা গুপ্তকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের উইংস অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে।মঙ্গলবার আদালতে অভিযুক্তরা সকলে হাজির না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে যায়।বুধবার দুপুরের পর আদালতে নিয়ে আসা অভিযুক্ত ১২ জনকে। কাকলী তা গুপ্তের বয়ান হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোনেন বিচারক।এদের সকলকে হাজির করানোর নির্দেশ জেলারকে দিয়েছিলেন বিচারক অরবিন্দ মিশ্র। পাশাপাশি কাকলি গুপ্ত তায়ের আইনজীবী বিশ্বজিৎ তা কাকলি গুপ্তর জন্য ৩৬০ সিআরপিসিতে আবেদন জানিয়েছিলেন।বৃহস্পতিবার আইনজীবীর মৃত্যুতে সাজা ঘোষণা আবার পিছিয়ে যায়।শুক্রবার নানা কারণে রায়দান বিলম্বিত হলেও বিকেলে চূড়ান্ত রায় ঘোষণা করলেন বিচারক। আইনজীবীরা জানান, কাকলী তা গুপ্তের ৩৬০ ধারা বিবেচনা না করলেও তারা অসুস্থতার কারণে তিন বছর সাজা ঘোষণা হয়েছে।কাকলি তা গুপ্তের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, আজই নিয়ম মেনে তারা কাকলি তা গুপ্তের জামিনের আবেদন করবেন।

Read More

টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারপিট, আহত ১০.

টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারপিট, আহত ১০. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৮ মার্চ: দেড় হাজার টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে মারপিট অশান্তির ঘটনায় উভয় পক্ষের আহত কমপক্ষে ১০ জন। যাদের মধ্যে উভয় পক্ষের মোট ৫ জন শুক্রবার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বর্ধমান জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা যাচ্ছে, ঘটনাটি কালনা থানার অকাল পৌষ পঞ্চায়েতের নারেঙ্গা গ্রামে গতকাল দুপুর এবং রাতের ২ সময় ২ বার মারপিট অশান্তির ঘটনা ঘটে। এর জেড়ে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। মারপিটের ঘটনার জেড়ে উভয় পক্ষের অন্তত কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। জানা গিয়েছে, ওয়ারিশ মল্লিক এবং সুরজ মল্লিকের মধ্যে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে গতকাল একটি ঝামেলা অশান্তি হয় কিছু সময় পর গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে, শাবল, রড ইটের চাঙর দিয়ে একে অপরকে মারধোরের অভিযোগ ওঠে, দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।

Read More

জঙ্গল পরিষ্কার রাখতে সাফাই অভিযানে বনকর্মীরা.

জঙ্গল পরিষ্কার রাখতে সাফাই অভিযানে বনকর্মীরা. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৮ মার্চ:জঙ্গল পরিষ্কার রাখতে সাফাই অভিযানে নেমে প্রচুর কাঁচের বোতল, প্লাস্টিক বর্জ্য পদার্থ সংগ্রহ করল বনকর্মীরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অরণ্য শাখার ওয়েস্ট রাজাভাত খাওয়া রেঞ্জ ইউনিটের উদ্যোগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পানিঝোরা গ্রাম থেকে রাজাভাতখাওয়া পাম্পু বস্তি হয়ে ডিমা ব্রীজ পর্যন্ত সাফাই অভিযান করা হয়। এদিন সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বক্সা ফিডার রোডের পানিঝোরা গ্রাম থেকে শুরু হওয়া এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া রেঞ্জের সর্ব স্তরের বন কর্মীরা।সাফাই অভিযান চলাকালীন রাস্তার দু’ধারে প্রচুর বর্জ্য পদার্থ, প্লাস্টিক, কাচের বোতল সাফাই করেন বন কর্মীরা। পাশাপাশি এই বক্সা ফিডার রোডের দুপাশে উপস্থিত বিভিন্ন খাবার দোকান এবং অন্যান্য দোকানগুলিকে সচেতনও করেন। সমগ্র সাফাই অভিযান শেষে সঞ্চিত বর্জ্য পদার্থ দিয়ে দেওয়া হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে।সকলের উদ্দেশ্যে তারা জানান,জঙ্গলে ঘুরতে আসুন তবে পশু পাখিদের কথা চিন্তা করে জঙ্গল পরিষ্কার রাখুন।

Read More

ডোমজুরে শিশু খুনের ঘটনায় গ্রেপ্তার এক নাবালক.

ডোমজুরে শিশু খুনের ঘটনায় গ্রেপ্তার এক নাবালক. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৮ মার্চ:ডোমজুর থানার অন্তর্গত ডাসপাড়া এলাকায় গতকাল ঘটে যায় চাঞ্চল্যকর একটি ঘটনা।বাড়ির কিছুটা দূরে ঝোপের মধ্যে পাওয়া যায় বছর চারেকের এক শিশুর দেহ।মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিলো।গলায় জামার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়।খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। জানা যাচ্ছে,খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই শিশুকে হেঁটে যেতে।তার পিছনে ছিলো ওই নাবালক।সেই সূত্র ধরে ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।জেরায় ভেঙে পড়ে সে অপরাধের কথা স্বীকার করে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ওই নাবালক।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখানে দর্জির কাজ শিখতে এসেছিলো।পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান সামান্য কোনো ঘটনায় এই খুনের ঘটনা।গ্রেপ্তার করা হয়েছে ওই নাবালককে।তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।

Read More

মোবাইল থেকে প্রেম,আর সেই প্রেমে প্রত্যাখান থেকেই আত্ম ঘাতি এক যুবক

মোবাইল থেকে প্রেম,আর সেই প্রেমে প্রত্যাখান থেকেই আত্ম ঘাতি এক যুবক ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৮ মার্চ:হাঁসখালীর মামজোয়ান পঞ্চায়েতের হলদিপাড়া মাঠ পাড়ার পরিতোষ বিশ্বাস বর্তমানে সেন্টারিং এর কাজ করে পাশাপাশি হতদরিদ্র পরিবারের স্ত্রী বীনা বিশ্বাস ও কাজ কর্ম করে সংসার চালাতে থাকেন এর মধ্যে বড়ো ছেলে প্রবীর (পাপাই) সেও বাইরে গিয়ে কাজ করতে শুরু করে। কাজ করতে করতে হঠাৎ মোবাইল ফোনের মাধ্যমে এক মেয়ের সঙ্গে আলাপ জমিয়ে সেই আলাপ গভীর প্রেমে পড়িনত হয়ে যায়। ধীরে ধীরে তাদের প্রেম গভীর থেকে গভীরতর ভাবে জমে ওঠে। এর পর পাপাইয়ের বাড়িতে বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা বার্তা চলে। এর মধ্যেই জানা যায় তার প্রেমিকা (শিখা) তাকে ছেড়ে অন্য জনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে।সেই খবর শোনা মাত্রই শুরু হয় মনের মধ্যে উথাল পাথাল শেষ মেশ বুঝে উঠতে না উঠতেই ঘটিয়ে ফেলে এই কান্ড। মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে তাড়াতাড়ি যুবককে স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় । সেখানেই মৃত্যু হয় যুবকের। এই খবর বাড়িতে পৌঁছাতেই জ্যাঠার বাড়িতে দরজার সামনে বসে কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকজন। শুধু চোখের জল ফেলছেন বাবা, পরিতোষ বিশ্বাস। ছেলের মৃত্যুর সংবাদ শুনে মা, বীনা বিশ্বাস উঠোনের মধ্যে শুধু গড়া গড়ি খাচ্ছেন। বাড়ি ভর্তি পাড়া পড়শী ও আত্মীয় স্বজনদের ভীড়,একটু পড়েই আসবে পাপাই এর ডেড বডি সবাই সেই অপেক্ষায়।

Read More

দিল্লিতে অ্যামাজন ও ফ্লিপকার্টের গুদামে হানা১৫ ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি বিআইএস-এরবাজেয়াপ্ত গিজার, খাবারের উপকরণ ও স্পোর্টসওয়্যারনকল আইএসআই চিহ্নযুক্ত হওয়ায় বাজেয়াপ্ত

Read More

দুর্গাপুরে জলের সংকটের জন্য রাস্তা বন্ধ করে বিক্ষোভ.

দুর্গাপুরে জলের সংকটের জন্য রাস্তা বন্ধ করে বিক্ষোভ. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৭ মার্চ:দুর্গাপুরে কুড়ি নম্বর ওয়ার্ডের আবাসনের কুয়ো খোড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ৫৪ ফুট এলাকায় , এলাকাবাসীদের দাবি,প্রায় ৬০ ফুট কুয়ো খুঁড়ে ফেলায় পার্শ্ববর্তী বাড়িগুলিতে কুয়োর জল তলানিতে ঠেকেছে ফলে জল সংকটে ভুগছেন এলাকাবাসীরা।বহুবার সংস্থার কর্ণধারকে বলেও কোন লাভ হয়নি তার ফলে রাস্তা অবরোধ করেই বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা একই সাথে এলাকাবাসীদের দাবি বহুতাল নির্মাণ কর্ণধার বাবলু সাহা বেআইনিভাবে তার বহুতল নির্মাণ করে চলেছেন ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার নিয়ম অনুসারে নিজের জায়গার ভেতরে বসানো উচিত কিন্তু তিনি তা না করে রাস্তার ওপরেই ট্রান্সফরমার বসিয়েছেন ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন।এলাকাবাসীরা একই সাথে বেআইনি বহুতল গড়েছেন তিনি অভিযোগ এলাকাবাসীদের এর পরবর্তীতে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ আসলে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন ঘন্টা খানেক পথ অবরোধ থাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।

Read More

গত কয়েক বছর গম চাষে নিষেধাজ্ঞা থাকলেও, এবছর গম চাষে ব্যাপক ফলন কৃষকের ঘরে

গত কয়েক বছর গম চাষে নিষেধাজ্ঞা থাকলেও, এবছর গম চাষে ব্যাপক ফলন কৃষকের ঘরে ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৭ মার্চ:গত কয়েক বছর ধরে গম চাষে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষীরা। তবে এবছর গম চাষ করে খুশি মুর্শিদাবাদের সাগরপাড়ার সীমান্তের চাষীরা। এবছর আবহাওয়া ভালো থাকায় গমের ফলন ভালো হয়েছে বলে জানান চাষীরা। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গি ব্লকের বিভিন্ন এলাকায় প্রতি বছর বিঘার পর বিঘা জমিতে গম চাষ করে আসছেন চাষীরা। অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচা কম হয়। সেইজন্য অনেকেই এই চাষ করে থাকেন। পাশাপাশি গম চাষ করলে সারাবছর বাড়িতে আটার জোগান হয়। ভাতের পাশাপাশি রুটির চাহিদা অনেকটাই বাঙালির সংসারে। এই বছর বিঘা প্রতি জমিতে প্রায় ৫- ৭ কুইন্টাল গমের ফলন হয়েছে বলে জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার চাষীরা। যা গত কয়েক বারের তুলনায় ৪০ % ভালো ফলন বলে মনে করছেন চাষীরা। এই বছর বৃষ্টির সমস্যা না থাকায় অধিকাংশ চাষীদের বাম্পার গমের ফলন হয়েছে। তবে শেষের দিকে গত বুধবার এবং বৃহস্পতিবার দুদিনের হালকা বৃষ্টির ফলে কিছু কিছু চাষির ফলন কমেছে বলেও জানা যায়। এখন পর্যন্ত ৬০% শতাংশ চাষীদের গম ঘরে উঠে গিয়েছে। এই বছর ভালো আবহাওয়া থাকায়। শেষের দিকে তেমন একটা বৃষ্টি না হওয়ায়, পাকা গম ভালো ভাবে চাষীর ঘরে তুলতে পেরেছে স্থানীয় চাষীরা। এই গম চাষের পরেই এই জমিতেই পাটের আবাদ করবেন সীমান্তের চাষিরা। তবে চরের জমিতে সেচ ব্যবস্থা অত্যন্ত খারাপ। ঠিকমত লেয়ার পাওয়া যায় না। ফলে ঠিক সময়ে জলসেচ দেওয়া সম্ভব হয় না। সেইজন্য সরকারি সোলার পাম্পের দাবি জানিয়েছেন অধিকাংশ চাষীরা।

Read More