ভোট আসে যায় প্রতিশ্রুতি পূর্ণ হয়না একগুচ্ছ ক্ষোভ উগরে দিল রঘুনাথগঞ্জ-২ এলকার বাসিন্দারা

ভোট আসে যায় প্রতিশ্রুতি পূর্ণ হয়না একগুচ্ছ ক্ষোভ উগরে দিল রঘুনাথগঞ্জ-২ এলকার বাসিন্দারা ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৬ মার্চ: বার বার প্রতিশ্রুতি দেয় নেতারা।কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না। তাই এই একবিংশ শতাব্দীতে এসেও বাঁশের নড়বড়ে সাকো দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের।আর এই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেকেন্দ্রা ও গিরিয়া পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষদের। জানা যায়,গিরিয়া ও সেকেন্দ্রা পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী।কিন্তু সেখানে যাতায়াত করার জন্য নেই কোনো পাকা সেতু।ফলে বাধ্য হয়ে বাঁশের নড়বড়ে সাকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের।তাই বাইক নিয়ে যেতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।তাই আহতও হচ্ছে অনেকে।বর্ষাকালএলে তো নাজেহালের শেষ থাকে না।স্থানীয়রা জানাচ্ছে,এই বাঁশের সাকো দিয়ে যাতায়াত করতে গেলে তাদেরকে ভাড়াও দিতে হচ্ছে।তাদের অভিযোগ,বারংবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় পাকা সেতু নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন। আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলাপরিষদ নিয়ন্ত্রিত মাদারিহাট হাটে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। মাদারিহাট হাটে কিছু ব্যবসায়ী সড়ক দখল করে বসে আছে অনেকে অবৈধ নির্মাণ করা হয়েছে। এদিন সেসমস্ত অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার উদ্যোগ নেওয়া হয়। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলাপরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপ নারায়ণ সিনহা জানান জেলাজুড়ে সমস্ত হাটে অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলা হবে। মাদারিহাটে অনেকে সড়ক দখল করে দোকান করছে তাদের পূর্বে নোটিশ দেওয়া হয়েছিল অনেক ব্যবসায়ী নিজের থেকে ভেঙে দিয়েছে যারা ভাঙ্গেনি সেসমস্ত এলাকা ভেঙে দেওয়া হয়েছে আর কিছু ব্যবসায়ী সাত দিনের সময় চেয়েছে তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মাদারিহাট বিডিও।

Read More

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৬ মার্চ: নদীয়ার কৃষ্ণনগরে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন নদীয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজ মাঠে সকালবেলায় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃ ভ্রমনে অংশগ্রহণ করলেন তিনি।পরবর্তীতে কৃষ্ণনগর সদর হাসপাতালের মোড়ে চায়ে পে চর্চা করেন কর্মী সমর্থকদের সঙ্গে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ইফতার পার্টি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য যারা ইফতার করছে তারা করুক,হিন্দুরা মহাকুম্ভে যাচ্ছে, তবে ইফতার নিয়ে রাজনীতি না করাই ভালো অপরদিকে মেকি মুসলমান থেকে সাবধান হওয়া উচিত। অপরদিকে হুমায়ুন কবিরের প্রসঙ্গ তে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ জানান, দিলীপ ঘোষের কাউকে প্রয়োজন হয় না তার সঙ্গে তার দলের কর্মী-সমর্থকরা রয়েছে তবে হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আর থাকবে সে তিনি আমাকে যতই গালাগালি দিক। মুখ্যমন্ত্রী লন্ডন সফর সম্পর্কে কটাক্ষ দিলীপের জানালেন, বাংলায় খুব চাপ সেই আরজি কর থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘটনা ঘটেছে সে কারণে বাইরে গেলে মনটা ফুরফুরে হয় উনি গিয়েছেন মনটা ফুরফুরে করতে। গত ১৫ বছর ধরে বাংলায় কোনরকম উন্নয়ন নেই তবে তিনি লন্ডনে গিয়ে বাংলায় লগ্নী করতে বলছেন শিল্পপতিদের। পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে।

Read More

শাশুড়ি খুনে গ্রেপ্তার রিঙ্কু রানাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হল আজ

শাশুড়ি খুনে গ্রেপ্তার রিঙ্কু রানাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হল আজ. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৫ মার্চ:শাশুড়িকে খুনের অভিযোগে রিঙ্কু রানা নামে বৌমাকে গ্রেপ্তার করলো কোতুলপুর থানার পুলিশ। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার কোতুলপুর থানা এলাকার জলিঠ্যা নাপিত পাড়ায় পূর্ণিমা রাণা নামে উনষাট বছর বয়সী এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়দের তরফে অনুমান বৌমা রিঙ্কু রানা তার শাশুড়িকে খুন করেছে। সেই অবস্থায় পুলিশ বৌমাকে আটক করে। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ বৌমা রিঙ্কু রানাকে গ্রেপ্তার করে ও আদালতে পাঠায়। মৃতা পূর্ণিমা রানার ছোটো মেয়ে কবিতা দাসের দাবি, গলায় নাইলনের ফাঁস লাগিয়ে মাকে খুন করেছে ভাইয়ের বৌ। তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানাচ্ছেন।

Read More

ঝাঁটিপাহাড়ি স্টেশনে নিত্যদিন ট্রেন দেরিতে পৌঁছানোয় বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা

ঝাঁটিপাহাড়ি স্টেশনে নিত্যদিন ট্রেন দেরিতে পৌঁছানোয় বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৫ মার্চ:ইচ্ছেমতো দেরিতে আসে ট্রেন। কোনো কোনোদিন ট্রেন পৌঁছায় নির্দিষ্ট সময়ের থেকে দুই থেকে তিন ঘন্টা দেরিতে। এরই প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে খড়গপুর আসানসোল ট্রেন অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন নিত্য যাত্রীরা। নিত্য যাত্রীদের অবরোধের জেরে প্রায় ২ ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে খড়গপুর আদ্রা শাখায় দীর্ঘদিন ধরেই ইচ্ছেমতো সময়ে যাতায়াত করছে যাত্রীবাহী ট্রেন। প্রায় প্রতিদিনই দুই থেকে তিন ঘন্টা লেটে যাতায়াত করছে খড়গপুর আসানসোল ট্রেন। সকালের এই ট্রেনেই নিত্যদিন যাতায়াত করেন অসংখ্য চাকরীজীবী নিত্যযাত্রীরা। ট্রেন নিত্যদিন দেরি করে আসায় প্রায় প্রতিদিনই কর্মক্ষেত্রে পৌঁছাতে দেরি হচ্ছে তাঁদের। মঙ্গলবার ওই ট্রেনটি দেরিতে ঝাঁটিপাহাড়ি স্টেশনে পৌঁছালে নিত্যযাত্রীদের ক্ষোভ আছড়ে পড়ে। রেল লাইনে ট্রেনের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিকরা।তাঁরা আস্বাস দিলেও অবরোধ প্রত্যাহার করেননি নিত্য যাত্রীরা। ফলে প্রায় ২ ঘন্টা ধরে ঝাঁটিপাহাড়ি স্টেশনে আটকে রয়েছে ট্রেনটি। অন্যান্য ট্রেন চলাচলও থমকে রয়েছে।

Read More

বাড়ির নিচ থেকে উদ্ধার প্রাক্তন সেনা কর্মীর রক্তাক্ত মৃতদেহ.

বাড়ির নিচ থেকে উদ্ধার প্রাক্তন সেনা কর্মীর রক্তাক্ত মৃতদেহ. ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৫ মার্চ:ব্যারাকপুর পূর্ব তালবাগান এলাকায় বাড়ির নিচ থেকে উদ্ধার প্রাক্তন সেনাকর্মীর রক্তাক্ত মৃতদেহ। মঙ্গলবার সকালে বাড়ির নিচে কমল সরকারের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান তার মা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশে বাড়ির লোক বেরিয়ে আসেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগর থানার পুলিশ ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস।এরপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনাবশত ছাদ থেকে প্রাক্তন সেনা কর্মীর পড়ে গিয়ে মৃত্যু তা খতিয়ে দেখছে টিটাগর থানার পুলিশ।

Read More

তিন মাস ধরে বেতন মিলছেনা চা বাগানের শ্রমিকদের

তিন মাস ধরে বেতন মিলছেনা চা বাগানের শ্রমিকদের ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৫ মার্চ:তিন মাস ধরে বেতন মিলছেনা ডুয়ার্সের মাদারিহাট বীরপাড়া ব্লকের গ্যারগাণ্ডা চা বাগানের শ্রমিকদের। কাজ করেও বেতন নেই শ্রমিকদের। বকেয়া বেতন ও সমস্যা সমাধানের দাবিতে এদিন বাগানের শ্রমিকরা রাস্তায় নেমে এল। এদিন শ্রমিকরা বীরপাড়া এলাকায় লঙ্কাপাড়া রোড অবরোধ করতে পথে নামে যদিও পুলিশ তাদের অবরোধ করতে দেয়নি। পরবর্তীতে শ্রমিকরা দীর্ঘ সময় সড়কের ধারে বসে রয়েছেন। শ্রমিকরা জানান, তিন মাস ধরে বেতন মিলছেনা। কাজ করে ও বেতন মিলছেনা এর ফলে তারা সমস্যায় পড়েছে। দীর্ঘদিন আন্দোলন করে আসছে কিন্ত সমস্যার সমাধান হচ্ছেনা।

Read More

অনলাইন টিকিটের দাবিতে সবর হলেন জলদাপাড়া টুরিস্ট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি

অনলাইন টিকিটের দাবিতে সবর হলেন জলদাপাড়া টুরিস্ট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৫মার্চ: হলং বনবাংলো পুনর্নির্মাণ ও অনলাইন টিকিটের দাবিতে সবর হলেন আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া টুরিস্ট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।এদিন জলদাপাড়া প্রবেশদ্বারের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা গত ২০২৪ সালের ১৮ই জুন ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় হলং বন বাংলো।যদিও তদন্তে শর্ট সার্কিট এর কারণে অগ্নিকাণ্ডের কারণ উঠে আসে।তবে দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও ঐতিহ্যবাহী হলং বন বাংলোর বিকল্প কোন নির্মাণ হয়নি।বরাবরই পর্যটকদের চাহিদাই ছিল এই হলং বাংলো দ্রুত নির্মাণের দাবি জানান পর্যটকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর একদিকে যেখানে বক্সা-জয়ন্তীতে প্রবেশ মূল্য উঠে গিয়েছে। পাশাপাশি জলদাপাড়ায় কমেছে সাফারির খরচও। এর সাথে বন্ধ হয়েছে জলদাপাড়ায় সাফারির অনলাইন বুকিংও ।ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বুকিং করতে হচ্ছে পর্যটকদের যা অনেকটা সময় ও কষ্ট সাপেক্ষ।এমনকি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ও টিকিট পাচ্ছে না পর্যটকেরা।এদিন সেই অনলাইন বুকিং পুনরায় চালুর দাবিতে সরব হন জলদাপাড়ার পর্যটক ব্যবসায়ীরা।

Read More

অবৈধ সম্পর্ক বলে দেওয়ায় কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো এক যুবক

অবৈধ সম্পর্ক বলে দেওয়ায় কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো এক যুবক ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৫ মার্চ:অবৈধ সম্পর্ক বলে দেওয়ায় কাকিমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার চেষ্টা।।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার নতুন বাজার এলাকার ঘটনা।আকাশ নন্দী নামে এক যুবক তার কাকিমা অসীমা নন্দীকে একা পেয়ে হঠাৎই তার ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং এলোপাথাড়ি কোপানো শুরু করে। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়। এবং অভিযুক্ত আকাশ নন্দীকে ধরে ফেলে। এরপর পুলিশ এসে আকাশ নন্দীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রতিবেশীদের অভিযোগ, আকাশ নন্দী বিবাহিত হওয়ার পরেও অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। সেই কথা তার কাকিমা অসীমা নন্দী জানতে পেরে আকাশ নন্দীর মা বাবাকে এবং তার স্ত্রীকে বলে। আর এই বলাটাই কাল হয়ে দাঁড়ায় অসীমা নন্দীর। গতকাল রাতে স্বামী হারা অসীমা নন্দীকে একা পেয়ে আকাশ নন্দী ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। অসীমা নন্দীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং আকাশ নন্দী কে ধরে ফেলে।বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে আকাশ নন্দীকে গ্রেপ্তার করে।আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই আক্রান্ত মহিলা। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Read More

সংসদে দেখানো হবে ‘ছাবা’থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহসহ সিনেমার কলাকুশলীরা

Read More

পূর্ব বর্ধমান জেলা আদালতে বেশ কয়েকজন বড় তৃণমূল নেতাকে হেফাজতে নেবার নির্দেশ বিচারকের

পূর্ব বর্ধমান জেলা আদালতে বেশ কয়েকজন বড় তৃণমূল নেতাকে হেফাজতে নেবার নির্দেশ বিচারকের ওয়েব ডেস্ক, উত্তরের কলম,২৪ মার্চ:বেশ কয়েকজন বড় তৃণমূল নেতাকে হেফাজতে নেবার নির্দেশ বিচারকের। এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলা আদালতে চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার। এদের মধ্যে রয়েছেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বর্ধমান ১ ব্লকের সভাপতি কাকলী গুপ্ত, যুব নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা। জানা গেছে,বিগত ৫.৯.২০১৭ সালে পূর্ব বর্ধমানের নাড়ীগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে।সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য জীবন পাল।তার স্ত্রী সন্ধ্যারাণী পাল ৬.৯.২০১৭ তারিখে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল,শাসকদলের ক্ষমতাসীন দোষী জীবন পালকে বেধড়ক মারধর করে।তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। এই মামলা আদালতে বিচারাধীন ছিল।সোমবার ফাস্ট ট্রাক সেকেণ্ড কোর্ট বিচারক অরবিন্দ মিশ্র এই মামলায় ১৩ জনকে হেফাজতে নেবার নির্দেশ দেন। বাকি দুজন বেকসুর খালাস হন। অভিযুক্তদের মধ্যে রয়েছে কাকলী গুপ্ত, মানস ভট্টাচার্য,অঞ্চল সভাপতি শেখ জামাল, রায়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরোও তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এই রায়ে তৃণমূল শিবিরে আলোড়ন পড়ে যায়। বিধায়ক সহ দলের নেতা,কর্মীরা আদালতে ছুটে আসেন।সরকারি আইনজীবী হরিদাস মুখার্জি জানান, বিচারক এদের হেফাজতে নেবার নির্দেশ দিয়েছেন।আগামীকাল তার রায় ও সাজা ঘোষণা করার কথা।তারপর বিস্তারিত বলা যাবে।অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস ও কমল দত্ত জানান,এই মামলায় কোনো তেমন সাক্ষ্যপ্রমাণ নেই। তবুও কীভাবে এই রায় হল তা আশ্চর্যের।এই রায়ে তারা অবাক। আগামীকাল বিচারকের সাজা ঘোষণার পর তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন।

Read More