কমিশনের SIR বৈঠক, চূড়ান্ত হতে পারে বাংলা ভোট নির্ঘণ্ট!২৬ শের ভোট কবে! নির্বাচনী সময়সূচি ঘিরে যখন জল্পনা তুঙ্গে। এরই মধ্যে কমিশনের ভার্চুয়ালি বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে তৎপরতা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। আগামী শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর সকাল ১১ টা থেকে রাজ্যের সব জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। এই ভার্চুয়াল বৈঠকে সিইও দফতরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের সব জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এবং বিভিন্ন পর্যায়ের অবজার্ভাররা। বাংলার নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা সংক্রান্ত, আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং প্রশাসনিক বিষয় নিয়ে ও আলোচনা হতে পারে। এস আই আর ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে একাধিক ভুল ধরা পড়ছে, কিছু ক্ষেত্রে ERO দের গাফিলতিও উঠে আসছে। বৈঠকে এর খুঁটিনাটি দিক আলোচনায় প্রাসঙ্গিকতা পেতে পারে। ২৮ তারিখের মধ্যেই রাজ্যে এস আই এর প্রক্রিয়া শেষ করা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেই কমিশন সূত্র খবর।বিধানসভা ভোট কে মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর। বিভিন্ন জেলা জেলা থেকে ভোট প্রস্তুতি নিয়ে রিপোর্টও নেওয়া হতে পারে এই বৈঠকে বলেই মনে করা হচ্ছে। এক দফা, দুই, তিন নাকি চার। ২৯৪ টি বিধানসভা কেন্দ্র। বস্তুত ঠিক কত দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে তানিয়েও বিষয় ভিত্তিক আলোচনার সম্ভাবনা রয়েছে।
কমিশনের SIR বৈঠক, চূড়ান্ত হতে পারে বাংলা ভোট নির্ঘণ্ট!

