পানীয় জলের দাবিতে বালতি হাতে নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর

পানীয় জলের দাবিতে বালতি হাতে নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৮ মার্চ:দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা।প্রতিবাদে বালতি হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।আসানসোলের পৌরনিগমের ৭০ নম্বর ওয়ার্ডের কুলটির ১২ নম্বর লোকো লাইন এলাকার ঘটনা।মঙ্গলবার মহিলা ও পুরুষেরা একজোট হয়ে পথে নেমে বিক্ষোভ দেখায়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল মিলছে না।স্থানীয় কাউন্সিলর কে বলেও কোনো সুরাহা হয়নি।তাদের আরও অভিযোগ,স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেছেন, এই এলাকায় ভোট পায়নি বলে জল দেবে না।তাই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর। যদিও ভোট পায়নি বলে জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *