ঝাড়খণ্ডের পাকুড়ে ধরা পড়লো বার্ড ফ্লু

ঝাড়খণ্ডের পাকুড়ে ধরা পড়লো বার্ড ফ্লু। তার জেরে সতর্ক রাজ্য। ঝাড়খণ্ডের পাকুড় জেলা লাগোয়া বীরভূম ও মুর্শিদাবাদের দশটি গ্রামে মুরগি ও ডিম ঢোকার উপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা জারি করল দুই জেলার জেলাশাসক। দশটি গ্রাম থেকে আপাতত কোন মুরগি ও ডিম ও বাইরে বেরোবে না। জানাল রাজ্যের প্রাণী ও সম্পদ দপ্তর। ওই ১০ টি গ্রামে চালানো হচ্ছে নজরদারি। কোন মুরগি অসুস্থ হয়ে পড়লে বা কোন রকম সিমটম দেখলে অবিলম্বে জানানোর আবেদন গ্রামবাসীদের কাছে আবেদন জানাচ্ছে দুই জেলা। আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *