বিধানসভা আসনে ভূমিপুত্র চাই! আসন্ন ২৬ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন ঘিরে বঙ্গে সাজো সাজো রব। শাসক থেকে প্রতিপক্ষ প্রত্যেকেই শেষ মুহূর্তে ঘর গোছাতে ব্যস্ত। যদিও নির্বাসনে নির্ঘণ্ট কমিশনের তরফে এখনো ঘোষণা করা হয়নি। রাজনৈতিক অলিন্দে কানাঘুষো খবর অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাতে নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তাই এখন থেকেই সব দলগুলি প্রচারে ঝড় তুলতে ব্যস্ত। এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সব দলই গতবারের হার এবং বর্তমান পরিস্থিতির ওপর কাটাছেঁড়া চলছে। কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিতে পারে। তবে এরই মধ্যে ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে পোস্টার। পোস্টার পড়লো চাকদহ বিধানসভায়। বিজেপি তরফে চাকদহ বিধানসভায় ভূমিপুত্র কে নির্বাচনে দাঁড় করাতে চেয়ে পোস্টার। নদীয়ার চাকদহ শহরে একাধিক এলাকায় পোস্টার কে ঘিরে চাঞ্চল্য। শুরু রাজনৈতিক তরজা। সকালবেলায় বিষয়টি নজরে আসে যা ঘিরে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে বর্তমানে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ প্রকাশ্যে কোন মন্তব্য করেননি। তবে পোস্টার পড়ার পর থেকেই এলাকায় একাধিক প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। এলাকার মানুষ বর্তমান বিধায়কের কাজে সন্তুষ্ট নয়। বিধায়ক নির্বাচনের পর ঠিক কত বার এলাকায় এসেছেন! ভূমিপুত্র দাবি নিছক প্রার্থী বদল নাকি অন্য কোনো ইঙ্গিত। ২৬ শের নির্বাচনে জনগণের মন পেতে প্রার্থী তালিকায় নতুন চমক। সমস্ত কৌতূহলের উত্তর কয়েক দিনের মধ্যেই পাওয়া যাবে।
বিধানসভা আসনে ভূমিপুত্র চাই!

